ব্যাখ্যা লিখ: (পূর্নমান ০৫)
-শয়তান তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না!!
উত্তর:
উৎস:
আলোচ্য অংশটুকু বাংলা সিনেমার প্রায় সকল নায়িকার মুখ থেকে নেওয়া হয়েছে।
প্রসঙ্গ:
আলোচ্য উক্তির মাধ্যমে আমাদের নায়িকারা বোঝাতে চেয়েছেন যে দেহের মাঝে কোন মজা নেই, আসল মজা মন পাওয়ার উপর নির্ভর করে!
বিশ্লেষণ:
বাংলা সিনেমা শুধু বাংলাদেশেই নয়, সমগ্র বিশ্বে তুমুল জনপ্রিয়। বিশেষ করে হলিউড ও বলিউড ইন্ডাস্ট্রিতো বাংলা সিনেমাকে ঈর্ষান্বিত চোখে দেখে। কিন্তু হলিউড ও বলিউড ইন্ডাস্ট্রি নায়িকাদের দেহ দেখিয়ে ব্যবসা করতে চায়। তাই তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য কিংবা বংলা সিনেমার সাফলে্যর মূলমন্ত্র তাদেরকে জানান দেওয়ার জন্য প্রায় সব ছবিতেই আমাদের অভিজ্ঞ (!) নায়িকারা এই বিখ্যাত উক্তি করে থাকেন।
এই উক্তির প্রেক্ষাপট সাধারনত এই রকম হয়ে থাকে-
"নায়িকাকে ভিলেন তাড়া করছে; টানটান উত্তেজনা নিয়ে নায়িকাও দৌড়াচ্ছে। কিন্তু আমাদের নায়িকারা স্বাস্থ্যগত দিক থেকে একটু উন্নত হওয়ার কারণেই হোক কিংবা নায়কের অতিরিক্ত দুস্টুমির কারণে নায়িকার শারীরিক দূর্বলতার কারনেই হোক; তারা বেশীক্ষন দৌড়াতে পারেন না! আর তাই গহীন জঙ্গলে হোঁচট খেয়ে নায়িকা পড়ে যান।
অতঃপর ভিলেন যখন নায়িকার দিকে লোভনীয় দৃষ্টিতে এগিয়ে আসতে থাকে, তখন আমাদের নায়িকারা অকপটে এই উক্তিটি উচ্চারণ করে আমাদের বাংলা সিনেমাকে ধন্য করে থাকেন। এখানে উল্লেখ্য যে, ভিলেনের হাত নায়িকার ওড়না পর্যন্ত পৌছানোর ঠিক আগ মূহুর্তে আমাদের নায়ক এসে হাজির হন!
(এমনকি নায়ক টেকনাফ থাকলেও নায়িকাকে রক্ষা করার নৈতিক দায়িত্বে তিনি এক মূহূর্তে তেতুলিয়া চলে আসতে পারেন)!
সবশেষে আমরা বলতে পারি যে, বাংলা সিনেমার এই উক্তি আমাদের হাজার বছরের ঐতিহ্য বহন করে থাকে। তাই যে সিনেমায় এই বিখ্যাত উক্তিটি থাকবে না, আমরা আমাদের ঐতিহ্য রক্ষার্থে সেই সিনেমা দেখা থেকে বিরত থাকবো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


