শাহাবাগ থেকে রিকশায় করে বাসায় আসতেছি ৷
বন্ধুর ঔষুধ কিনার জন্যে ফার্মেসিতে গেল, আমি বসেই আছে ৷
পিছ থেকে একটু চিল্লা চিল্লি শুনলাম
মারানির পোলা ভাড়া যেটা দিছি এটাই নে ৷
মামা এইডা কি কন!!! আপনি তো এতটাকা দিবেন কইছেন !!
চুপ কথা কম বল, যা দিছি নে! !
লাগবো না আপনের ভাড়া আপনে রাখেন
এটা বলে রিকশাওলা দাড়ায় রইছে ,আশায় এই বুঝি ট্যাকাটা দিলো৷
আর ঔ ছেলে দুটি বলে যা তোরে ভাড়া দিমু না বলে হাঁটতে থাকে ৷
রিকশাওয়ালা চোখে অশ্রু টলমল, সে শুধু বলে
যান যান আমার এই ট্যাকা দিয়া আপনে বড়লোক হতে পারবেন না ৷
আমি ২ডা ভাত খামু, বাচ্চারে খাওয়ামু ৷
আপনি আমার রিকশায় উঠেননি , উঠছেন আমার পিঠে ৷
পারবেন তো শুধু আমগো লগে
উফফফফ কথাগুলো এখনো বুকে বিঁধে আছে ৷
আসলেই তাই আমরা জোর খাটাই এদের সামনেই, গিয়ে দেখেন রাতের বেলায় আমরাই ঠিকই অন্যজনের যাতা খেতে হয়,
বৌর আঁচল নিছে লুকায়
কিন্তুু দাপট দেখায় এদের সামনে
রিকশাওয়ালা কথাগুলো ছেলে ২টা কে বলেনি, বলছে আমাকে, আপনাকে
আর বলেছে.
এদের মানুষ বললে ভুল হবে
পশু বললেও ভুল হবে
এরা হলো নর্দমার কীট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


