নারী তুমি আজব জাতি, দিনকে বানাও আন্ধার রাতি,
কত রঙ্গের ফানুস উড়াও মনে,
প্রেমের খেলা খেলছ আমার সনে।।
নারী তুমি বোঝনা মন, নিজের কাছে নিজে আপন,
প্রেমিক তোমার দুই দিনের বসন,
প্রেমের বানে মারছো কত জনে।
প্রেমের খেলা খেলছ আমার সনে।।
তোমার এক হাতে কৃষ্ণ রাধা,আর হাতে খরগ বাধা,
কালি রূপে বধিবে পরানে।
বনবাসী হইতে চায় যে মনে।
প্রেমের খেলা খেলছ আমার সনে।।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



