আমি রয়েছি নিরবে
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভালবাসি বলিনি তবুও কি খুব বাসিনি?
কাক ডাকা ভোর কিংবা দুপুর কখোনই আসিনি,
তাই বলেকি সকাল দুপুর সন্ধ্যাবেলা,
থেকেছিলে একলা একা?
বুঝতে তুমি পারনি,
আমার হয়ে শান্ত হাওয়া
ছুয়ে ছিল তোমার অধর
পাওনি কি সে নিরব আদর।
ছোট্ট গোলাপ রক্ত জবা
দেইনি তোমার খোপায় গুজে,
কৃষ্ণ ভ্রমর তোমায় খুজে,
করেনি কি বসন্ত গান?
সন্ধ্যা তারা দেখতে যখন,
থাকিনি তো পাশে তখন,
বকুল তলের জোনাকি মন,
আমারি তো সে আয়োজন।
ভাঙ্গা চাঁদে খুজতে যখন,
না দেখা মুখ খুব যে আপন,
জ্যোৎস্না মাখা শিশির তখন,
আঁকতো ছবি আমার মতন।
চলতে যখন একলা পথে,
হাটিনি তো তোমার সাথে,
রৌদ্রগুলি মিছিল করে,
আমার হয়ে সঙ্গ দিত।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৮ ফেব্রুয়ারি ২০২৬। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩

একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।...
...বাকিটুকু পড়ুন
সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন