চিঠির উত্তর ক্যামনে দিব ঠিকানাতে ভুল,
ফেরত খাম না পাঠাইলা কই পাবো ডাকমাসুল।
নদী যদি হইতাম আমি তোমার পানে বইতাম আমি,
প্রেমবানে ভাসাই দিতাম তোমার দুটি কূল।
যাবার কালে বলেছিলে ভুলিবে না জীবন গেলে,
এখন দেখি সবই তোমার ছলনারই ফুল।
ছেড়ে তুমি যাইতে পার মরারে কি মারবে আরো,
তোমার প্রেমে মরে আমি হব পায়ের ধুল।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


