আমাদের এই জীবন কতদিনের আর। তাও আমরা আমাদের পরকালের জন্য কিছুই সঞ্চয় করে নিয়ে যাচ্ছি না। আমাদের আর সময় নাই। এই সময়টা আমরা অনেক খারাপ কাজে ব্যয় করি। তাই বলে ভাল কাজ কয়জনে বা করি আমরা। আমাদের মৃত্যু আমাদের যে কখন হাতছানি দিয়ে ডাকবে আমরা কেউই বলতে পারি না। তাই আমাদের সদা প্রস্তুর থাকতে হবে। আমাদের ক্লাসের এক বান্ধবী সেদিন মারা গেল। আমরা তাতে শোকাহত। তাই বলে তার এই মৃত্যু আমাদের চুড়ান্ত গন্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়। আসলেই সামনে সময় খুবই কম। আমাদের জীবনটাকে সাজাতে আর পৃথিবীর জন্য কিছু রেখে যেতে হবে। না হলে এই জীবনটার কোনো মূল্যই তো রইল না। তাই আসুন মৃত্যুর আগে অন্ততঃ আমরা কিছু ভাল কিছু করে যাই। আমার সেই বান্ধবী আমাদের খুব ক্লোস কেউ ছিল না। তাই বলে তার অকাল মৃত্যু আমাদের নিজেদের মৃত্যুকে স্মরণ করিয়ে দিয়েছে। আমরা যারা ধর্ম মানি। তারা কি পারি না ওই পরকালের জন্য কিছু পাথেয় নিয়ে যেতে। যে যে ধর্মের আছি আমরা যদি সেই সেই ধর্মের নিয়ম আর শৃঙ্খলা গুলো ঠিক মতো পালন করি তাহলে অন্ততঃ আমাদের মানসিক প্রশান্তি আসবে। পৃথিবীকে মনে করিয়ে দেবার জন্য আমরা কিছু রেখে যেতে পারব। পৃথিবীর মানুষ যতদিন থাকবে ততদিন তো তারা সেই কাজটার প্রশংসা করে আমাদের স্মরণ করে যাবে। তাই না? তাই আসুন ভাল কাজ করি আর খারাপ কাজ থেকে নিজেদের আমরা বিরত রাখি।
আলোচিত ব্লগ
চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
জীবনের গল্প- ১০৩

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন
এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন
কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?


১//@দেশ প্রেমিক বাঙালীঃ
তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন
=নীলাম্বরী সেজে আছি=

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।