আমরা কিছু আম জনতা কোথাও কোনো চান্স না পেয়ে অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এক বুক আশা আর স্বপ্ন নিয়ে। কিন্তু এই আশা আর স্বপ্ন শেষ পর্যন্ত কিনা ধুলোয় মিশে যাচ্ছে? চারটা বছরের কোর্স আমরা শেষ করছি ছয় থেকে সারে ছয় বছরে। কি আছে আমাদের এই বিলম্বিত শিক্ষা নিয়ে? আমরা কি সবসময়ই এভাবে পিছিয়ে থাকবো? এটা কি আমাদের দুর্ভাগ্য? এটাই কি আমাদের কপালে লেখা ছিল সেই জন্ম থেকে? বয়স থাকতে থাকতে আমরা যদি নাই বের হতে পারলাম বিশ্ববিদ্যালয় হতে, তাহলে আমাদের এই স্নাতক কোর্স করে কি লাভ হল? তাহলে দেখা যাচ্ছে এই যাতাকলে আমরা এভাবে পিষ্ট হতেই থাকবো। আমরা যারা সাধারণ মানুষ তাদের করার কিছুই থাকবে না। চার বছর মেয়াদী অনার্স কোর্স করার পর আমাদের বয়স দারায় গড় পরতায় ২৪ থেকে ২৫ বছর। কিন্তু হিসাব বলে ২২ বছরেই তা শেষ হয়ে যায়। তাহলে সেই মূল্যবান ৩টা বছর কোথায় যায়? মহাকালের অতল গর্ভে তা হারিয়ে যায়। তারপর আসে মাস্টার্স। সেটাও করতে আমাদের মাথার ঘাম পায় পরে। এক বছরের কোর্সটাও আমাদের করতে লাগে দেড় বছরের ও বেশী সময়। মাননীয় কর্তৃপক্ষ আপনারা কি আমাদের জীবনটা নিয়ে খেলছেন? আমাদের চাকরী জীবনে আমরা কি করব তা কি আপনারা ভেবে দেখেছেন? ২৫/২৬ বছর পর্যন্ত আমরা আমাদের বাবার হোটেলে বসে বসে অন্ন ধ্বংস করছি। তাদের প্রতি কি আমাদের দায়িত্ব নাই? আমাদের বাবা মায়ের প্রতি আমাদের যে অপরিসীম দায়িত্ব এবং কর্তব্য তা কি আমরা পালন করতে পারব না? অনার্স এবং মাস্টার্স করতে চাওয়ার যে আকাংখা আমরা বুকে ধারন করে নিয়ে ভাল একটা ভবিষ্যতের জন্য পড়াশুনা করি, তার কি কোনোই দাম নাই? মাননীয় কর্তৃপক্ষের কাছে আমার আবেদন থাকবে দয়া করে আপনারা যদি আমাদেরকে আপনাদের সন্তানের মত দেখুন এবং ভাবুন যে এরা কি হবে? কি করতে পারবে? আপনারা কি আমাদের জন্য ভাল কিছু করতে পারেন না? আর আমাদেরও কি ভাল কিছু করার সুযোগ করে দিবেন না?
আলোচিত ব্লগ
চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
জীবনের গল্প- ১০৩

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন
এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন
কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?


১//@দেশ প্রেমিক বাঙালীঃ
তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন
=নীলাম্বরী সেজে আছি=

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।