somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহারে হোস্টেল লাইফ!!!!!!!!!!!!!!!!!!

১৬ ই জুলাই, ২০১২ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছর চারেক হয়ে গেল আমি আমার হোস্টেলে আছি। কিন্তু আমার খুব খারাপ লাগছে এই ভেবে যে আমাকে আর মাত্র ৫টা মাস এখানে থাকা হবে। কি আর করা! আমার তো গ্রাজুয়েশন হয়ে গেলে আর এখানে থাকতে পারবো না। বরিশাল বি. এম. কলেজ আমার শিক্ষাজীবনে এক মহামূল্যবান অধ্যায়। এখানে আমার জীবনের প্রতিটা পরতে পরতে খুব ভাল কিছু সময় পার করেছি। আর পরিচিত হয়েছি অনেক মানুষের সাথে। হোক তারা স্বল্প পরিচিত বা ঘনিষ্ট তারা তো আমার জীবনটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে। তাই যত দিন ঘনিয়ে আসছে, ততই আমার মনটা দুঃখের সাগরে যেন জোয়ারের পানিতে হারিয়ে যাচ্ছে অতণ কোন স্থানে। অনার্স জীবনের আর মাত্র ৫টা মাস। তারপর আমাকে অবতীর্ণ হতে হবে জীবন যুদ্ধের এক কঠিন সংগ্রামে। যদিও ভয় লাগছে। তবুও আমাকে তে এখানে নিজের অস্তিত্বের সংগ্রামে টিকে থাকার লড়াই করে বাচতে হবে। আমার সংসার আর আমার নিজের জীবনের কাছে আমি অনেক দায়বদ্ধ। তাই আমাকে এই সংগ্রামে নামতেই হবে। বাস্তব জীবন আসলে অনেক কঠিন।

যাই হোক ছিলাম হোস্টেলের কথায় চলে গেলাম কোথায়! গত ৪ বছরে এই কলেজের হোস্টেলে থাকাকালীন আমার যাবতীয় আনন্দ আর বেদনার স্মৃতিবিজরিত সব জায়গা আমি কখনোই ভুলবোনা, এটা ভুলে যাবার নয়। আমার প্রিয় রুমমেট আর হোস্টেলমেটদের কথা আমি কখনোই ভুলতেই পারবো না। তারা আমার সুখে আর দুঃখে সবসময় আমার পাশে থেকেছে। তাদের সাথে খুব ছোটোখাটো বিষয় নিয়ে যেমন ঝগড়া করেছি। আবার তাদের সাথে আনন্দঘন মূহুর্তও খুব কম না। তাই যখন আমি ওই সকল বিষয় নিয়ে চিন্তা করি তখন খুব ভাল লাগে, তখন ওই দুঃখময় দিনগুলোর কথা ভুলেই যাই। তাও জীবনে যদি কোনো দুঃখই না থাকে তাহলে আনন্দগুলোর কোনো মানেই থাকে না। তাই সব স্মৃতিই আমার কাছে খুব মূল্যবান। বাবা আর মায়ের সাথে বাসায় থাকলে সবসময় মনে হত ইশ যদি হোস্টেলে থাকার সুযোগ পেতাম! কত কি না মজা করেত পারতাম। সেই ইচ্ছা পূরণ হল এই অনার্স জীবনে এসে। প্রথম প্রথম খুব কষ্ট হত না। খাবারের কষ্ট, বাবা মাকে ছেড়ে থাকার কষ্ট আরও কত কি.....। যখন ফোনে বাবা আর মায়ের সাথে কথা বলি, বিশেষ করে মায়ের সাথে, তখন মাকে এখানের সব সমস্যার কথা খুলে বলি। তখন মা আমাকে সান্ত্বনা দেয় এই বলে যে আর মাত্র কয়েকটা দিন আছে। একটু ধৈর্য্য ধরে থাকতে বলে সে। কি আর করা, মায়ের আদেশ শিরোধার্য। তাই পালন করতেই হয়। অনেকদিন হোস্টেলে থাকার পর যখন বাড়িতে যাবার কথা মাথায় আসে তখন আমার এক সপ্তাহের সব কাজ যেন একদম থেমে যায়। কোনোকিছুতেই আমার যেন মন বসতে চায় না। খালি বাড়িতে যাবার তাড়া মনের ভেতর কাজ করতে থাকে। খুব মিস করতে থাকি আমার বাসার সবাইকে। আবার যখন বাসায় যাই এই হোস্টেল এ ফিরে আসার জন্য আমার মনটা যেন আকুপাকু করতে থাকে। তখন আর একমুহূর্তও বাসায় আমার মন টেকে না। তখন মনে হয় কখন আমি আমার হোস্টেল এর রুমে যাব আর কখন এখানকার পরিবেশে থাকতে পারবো। তখন খুব বেশী করে যেন হোস্টেলটাকে মিস করতে থাকি। আর মাত্র ৫টা মাস হাতে আছে। কি আর করা? চলে যেতেই হবে। জীবন তো আর থেমে থাকে না? জীবন তার নিজের নিয়মেই চলতে থাকে। আমারটাও খু্ব ব্যতিক্রম নয়। তাই জীবনে অনেক কিছুর মতই আমার হোস্টেল লাইফটাকে ত্যাগ করতে হবে। তাই বলে এখানকার সকল স্মৃতি আমার মনের মণিকোটায় আজীবন থেকে যাবে। জ্বলজ্বল করে জ্বলতে থাকবে আমার হৃদয়াকাশে। আমার প্রিয় ডিগ্রি হোস্টেল আমি তোমাকে কখনোই ভুলব না। কখ্খোনো না..............................
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×