মরুচর
২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জীবন রথের সারথি হয়ে
অথই নিরে একলা বেয়ে
জেগেছি নীল দরিয়ার গর্ভে
এক কর্দমা চর হয়ে।
আমি নিরবে দেখেছি জলধির সনে
কত দ্বীপের নিত্য মিতালির সৃষ্টি,
সূর্য দহনে ভীষন খরায়
আরাদনায় ছিল মোর একফোঁটা বৃষ্টি।
চারিদিকে অথই পানি
বক্ষে আমার মরুচর,
জোয়ার ভাটার নিত্য লড়াই
সয়েছি হাজার বছর।
আমি কর্দমা হতে সূর্য দহন সয়ে
আজ ধুলো-মনিতে,
উড়ে উড়ে হই বিলীন সাগরে আবার
আমি বাতায়ন ঘূর্ণিতে।
রং তরঙ্গ ফের সাজায় মোরে
নিত্য নতুন সাজে,
এমনি করেই লিপ্ত চির
ভাঙা গড়ার কাজে।
দিয়েছে আশ্রয় মোরে
অথই দরিয়া,
মানব প্রাণী নিয়েছে ঠাই মোর
বক্ষ ছেদন করিয়া।
বক্ষে আরও বেঁধেছে বাসা
কত শত প্রাণী কূল,
অতি মমতায় রেখেছি ওদের
দেয়নি ঝরতে ফুল।
ঠাই হল না স্থলে আমার
হয়েছে অতলে সাগরের,
আমার নেই কোন কূল
তব আমি কূল মানবের।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।
২০০৮-২০২৪ এর মূল চিত্র
< Between 2008 and 2024, bureaucratic interference...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬

জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।
দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা...
...বাকিটুকু পড়ুন
বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,...
...বাকিটুকু পড়ুন