somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদ্রোহী কলম

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জালেমের হস্তক্ষেপে কোনদিন এ কলম
থেমে যাবে না,
রজনী গভীরে ঘুমন্ত জনতার ভীড়ে
এ কলম ঘুমিয়ে রবে না,
এ কলম সত্যের পথে, শান্তির পথে
বাধাহীন লিখবে, চিরদিন লিখবে,
লিখবেই লিখবেই লিখবে।

এ কলম মৃত্যুর জম ভয় করে না,
এ কলম ক্ষমতার বড়াই কোনদিন
পরোয়া করে না,
এ কলম উমরের হুম্কার,
এ কলম আলীর তলোয়ার,
এ কলম অবিরাম বিধাতার গান গাইবে,
সাম্যের গান গাইবে, চিরদিন গাইবে,
গাইবেই গাইবেই গাইবে।

এ কলম নিঃস্বের ষোল আনা বুঝিয়ে দেবে,
এ কলম মজলুমের কলিজার রন্ধ্রে রন্ধ্রে
জাগরণের ছবি আঁকবে,
কলমের হাকে একদিন জনতার ঘুম ভাঙ্গবে,
বাধা র দেয়াল ডিঙ্গিয়ে একদিন শুভদিন আসবে,
নিশ্চয় আসবে, আসবেই, আসবেই, আসবে।

এ কলম সুনামি , এ কলম সাইক্লোন,
ধরনীর বুকে এ কলম মহা আলোড়ন।
এ কলম চিরদিন একতার সুর তুলবে,
দিকবিদিকে কোলাহল জেগে উঠবে,
সাহসে শক্তিতে এ কলম
চিরদিন লড়বে, নিশ্চয় লড়বে,
লড়বেই লড়বেই লড়বে।

অর্থের কাছে এ কলম কোনদিন হেরে যাবে না,
জড়ের বাতাসে এ কলম উড়ে যাবে না,
এ কলমের কালি কোনদিন শেষ হবে না,
মানুষের ভীড়ে মানুষের হাতে এ কলম
জেগে থাকবে, চিরদিন বেঁচে থাকবে,
নজরুলের থেমে যাওয়া বাক
আবারো জাগবে, নিশ্চয় জাগবে,
জাগবেই জাগবেই জাগবেই।

এ কলম পাপের পূজা করে না,
এ কলম কখনো কাঁদতে জানেনা,
এ কলম কেয়ামতের ভয় করে না,
পাপিষ্ঠের ভীতে এ কলম আঘাত হানবেই,
আগুনের বাধ ভাঙ্গা আওয়াজ তুলবেই তুলবে,
শতকাদা শতবাধা হারবেই হারবে,
নিশ্চয় হারবে, হারবেই, হারবেই, হারবে।

জনকল্যাণে এ কলম চিরদিন চলবে,
গহীন আঁধারে আলোর মশাল হয়ে জ্বলে থাকবে,
মঙ্গলদ্বীপ জ্বেলে দুঃখি মানুষের মুখে
এ কলম একদিন হাসি ফুটাবে, নিশ্চয় ফুটাবে,
ফুটাবেই ফুটাবেই ফুটাবে।

যতদিন শুভ দিন আসবেনা,
যতদিন মানুষ মানুষ হবে না,
ততদিন এ কলম চলবে, বাধাহীন চলবে,
মিথ্যার মুখোশ খুলে এ কলম শুদ্ধ ইতিহাস তুলে ধরবে।

শুদ্ধতার হাতছানিতে
শন্তির বলাকারা নীড়ে ফিরবে,
বাধার দেয়াল ডিঙ্গিয়ে একদিন শুভদিন আসবে,
নিশ্চয় আসবে, আসবেই, আসবেই, আসবে।
দুঃখি মানুষের মুখে হাসি ফুটিয়ে
এ কলম বিজয়ের হাসি হাসবে,
হাসবেই, হাসবেই, হাসবে।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪২
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×