রক্তের গঙ্গায় প্লাবিত এই বাংলার মৃত্তিকায়,
স্বাধীনতা তুমি মিশে আছো রক্তের যমুনায়।
স্বাধীনতা তুমি ছেলে হারা মায়ের করুন আর্তনাদ,
স্বাধীনতা তুমি বুলেটের আঘাতে বিধ্বস্ত প্রভাত।
স্বাধীনতা তুমি শেখ মুজিবের নির্মম কারা যন্ত্রনায়,
স্বাধীনতা তুমি শহীদ জিয়ার বেতারের ঘোষণায়।
স্বাধীনতা তুমি বঙ্গবন্ধুর জালাময়ী সেই ভাষণ,
স্বধীনতা তুমি ব্যবিচারে কম্পিত ঐ খোদার সিংহাসন।
স্বাধীনতা তুমি নিরীহ বাঙ্গালির পচা গলা সব লাশ,
স্বাধীনতা তুমি মা বোনের সেই করুন সর্বনাশ।
স্বাধীনতা তুমি ওসমানীর বলিষ্ঠ ভূমিকায়,
স্বাধীনতা তুমি তিন নেতা আর ভাষানীর সততায়।
স্বাধীনতা তুমি রক্তের দামে বংলার নদী সাগর,
স্বাধীনতা তুমি মায়ের মুখের হাসি নিরন্তর।
স্বাধীনতা তুমি লাশের গন্ধে সিক্ত কুয়াশা,
স্বাধীনতা তুমি এই বর্ণমালায় মায়ের মুখের ভাষা।
স্বাধীনতা তুমি পাক বাহিনীর নির্মম অত্যাচার,
স্বাধীনতা তুমি পৃথিবীর বুকে আমার অহংকার।
স্বাধীনতা তুমি উদাস চিত্তে মাঝিমাল্লার গান,
স্বাধীনতা তুমি ফসলের ক্ষেতে ঢেউ তোলা সেই ধান।
ধর্ষিতা বোনের রক্তে ভেঁজা ঐ রক্তিম পতাকায়,
স্বাধীনতা তুমি মিশে আছো নজরুলের বিদ্রোহী কবিতায়।
স্বাধীনতা তুমি এই অধমের বাঁচার অধিকার,
তোমার ইতিহাস পড়ে আমি বড়ই নির্বিকার।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



