তৃষ্ণার্ত জনতার অমৃত হয়ে
গরিবি আত্মার প্রশান্তি লয়ে
ভোরের শিশির বিন্দুতে
কৃষাণীর হাসির কোমলতায়,
আবার জন্মিতে চাই মাগো সোনার বাংলায়।
ক্লান্ত পথিকের মাথার ছায়ায়
যমিনের কান্নায় বৃষ্টির বারতায়
হীম শীতলের হৃদ্যতা লয়ে
চৈত্রের ঐ দারুন খরায়,
আবার আসিব ফিরে আমি এই বাংলায়।
সফেদ নীহারীকার আকাশ ছুঁয়ে
সবুজের ছায়া ঘেরা নীরব অরণ্যে
স্বর্গ সুখের জোয়ারে ভেসে
উঁচু নিচু পাহাড়ের গা ঘেষে
উড়ন্ত বলাকার শীতল ছায়ায়,
বাংলায় কবিতা লিখতে আমি আসিব ফিরে এই বাংলায়।
লাখো শহিদের স্বপ্ন সাজিয়ে
মাছরাঙার রংগে বঙ্গ রাঙিয়ে
বাংলা মায়ের অশ্রুত চোখে
মমতার আপ্লুত ছোঁয়ায়,
বাংলায় কথা বলতে আমি আসিব ফিরে এই বাংলায়।
অনাথের মাথায় হাত বুলাতে
ক্ষুদার্তের মিছিলে সূর মিলাতে
প্রতিবাদী কলমের কালিতে মিশে
শরতের কাঁশফুলে পূবালী হাওয়ায়,
আবার জন্মিতে চাই মাগো সোনার বাংলায়।
নদীর কলতানে পাখিদের গুজ্ঞনে
বুনো হাসের মাতামাতি
এই বঙ্গ মাটিতে খাঁটি হয়ে
বঙ্গ যেন হয় গো মোর স্বর্গ সাথী,
চাতক মনে বাতায়নে মম প্রার্থনায়,
আবার জন্মিতে চাই মাগো তোমার কলিজায়।
শহিদের পদতলে বাংলার কোলে জন্মে আবার
বাংলায় ঘুমোতে চাই,
এই পচা দেহের মৃত্তিকায় যেন
বাংলার গন্ধ খুঁজে পাই,
স্বপ্ন বুনি তাই অনন্ত ভাবনায়,
বাংলার কাদা জল মাখিতে মাগো
আবার আসিব ফিরে আমার বাংলায়।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


