নির্ঘুমে নিশ্চল নিশি কাটে না যে আর
কত কথা কবি মনে একেলা নির্জনে
কত রংগে স্বপ্ন বুনে কত সমাচার
কবির কর্মে রবি জন্মে আঁধার বর্জনে।
নিরুদ্ধে ঊর্ধ্ব শপথে সাহিত্য গর্জনে
চন্দ্র তারা দিশেহারা ফুটে অলংকার
কাব্য রসে সভ্য বেশে কল্পিত সংসার
ঊর্ধ্বে নিম্নে মোটে কবি ঘুরে জনে মনে।
বিশ্ব পূজারী সাধুর অনন্ত আহারে
দিবা নিশি বুনে রুচি নানা আহলাদে
কাব্য জন্মে ফাঁসে কবি মাতাল বাহারে।
শব্দে শান্ত হয় জ্বালা দারুন বিষাদে
তাই হাসতে পারে কবি হাসাতে পারে
কাঁদতেও পারে কবি কাঁদিয়ে স্ব-স্বাদে।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



