দল আমি বুঝি না, লীগ পার্টি খুঁজি না,
ধর্মের নাম বেচে কাঁচা কলা খাই না,
সাইনবোর্ড ঝুলিয়ে ব্যাংক বীমা লুটিয়ে
গরিবের পেটে লাথি মেনে নিতে পারি না।
সাধু সেজে চুরি করে হীরাচুনি পান্না,
ডানে বামে অবিরত জননীর কান্না,
জননীর বুক ছিঁড়ে, অচল সনদ নিয়ে,
সাধু ছেলে হতে আমি চাই না, চাই না।
নেতাদের ভীড়ে আমি খুঁজে চলি নেতা,
জনতার ভীড়ে খুঁজি সেই জনতা,
হাসবে হাসিতে যার বঙ্গ মাতা,
দেশপ্রেম হবে তার মূলপন্থা।
যেখানেই রবে যত বাঙ্গালির লেশ,
হোক তা প্রবাস কিংবা স্বদেশ,
প্রতিটি হৃদয় হোক এক একটি বাংলাদেশ।
এইটুকু স্বপ্ন আমার এইটুকু গান,
সকলের তরে করি এই আহবান।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৭ রাত ৮:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



