এই দোষ সেই দোষ শাষকের ঘাড়ে,
দিবানিশি কত দোষ খোঁজ তুমি তার,
অপরের খুঁত খুঁজে পাপ শুধু বাড়ে,
দোষ নিয়ে লাফালাফি দোষ নেই কার?
ভুল থেকে ভাবেনা যে শিখতে আবার,
নিজের ছরকা রেখে সে অন্যের নাড়ে,
বুঝবে কী গভীরতা বসে বসে পাড়ে?
জীবনে দুর্গতি তাই নামে বারবার।
দোষ ধরে তারে তুমি করে দিলে শুদ্ধ,
তাই দিনে দিনে হয় সে মহা-মানবী,
গোবরে ফুটিয়ে দিলে দামী ফুল পদ্ম,
অনন্তকাল ধরণী রাখে তার ছবি।
রয়ে গেলে তুমি সেই রাস্তার বেনামী,
খুঁত খুঁজে কেউ কভু হয়না যে দামী।
কপিরাইট
লেখক কর্ত্বক সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৭ রাত ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



