https://www.youtube.com/watch?v=-HpG2jSh_eg
আবৃত্তির ইউটিউব লিংক দেওযা হলো। সবাইকে শুনার আমন্ত্রন রইলো।
এই দেশ আমার,
এই দেশ তোমার,
লাখো শহীদি আত্মার এই দেশ,
এই দেশ লাঞ্চিত নিপীড়িত মজলুম জনতার।
এই দেশ আমার শরীর, আমি এ দেশের,
শরীরের অধিকার রয়েছে আমার।
হায়েনার কালো চোখ,
শকুনের বিষাক্ত ছোবল রুখে দেওয়ার অধিকার,
রয়েছে আমার।
লাখো শহীদের রক্তে রঞ্জিত বধ্যভূমির
পবিত্র মৃত্তিকায় আবারও সেই রক্তের হলি খেলায়
শিহরণ কম্পিত হয়ে উঠে,
তনুর ঘাতক নরপিচাশ ঘুরেফিরে রাজমুকুটে,
নতুন করে আবারও ওত পেতে রয় দিন দুপুরে,
এমনি করেই সম্ভ্রম হানি হয় একে একে,
ঝরে পড়ে রিশার মত পুষ্পকলিরা,
জগতের অভিনয় রয়ে যায় আগের মতই,
দিশেহারা জাতির ফিরেনা দিশা।
শুধু চেয়ে চেয়ে দেখা, দু"কলম লিখা
তারপর নব ইস্যুর হাতছানি,
ভুলে যায় পুরোনো মায়ের আহাজারি
ভুলে যায় সেই সম্ভ্রমহানির কাহিনি,
চুপচাপ জগত চুপচাপ তুমি আমি।
আর কত এভাবে ?
এভাবে আর কত ?
আজ আমি বড়ই হতভম্ব,
চরম শংকিত, মর্মাহত,
আমি নির্বাক নিস্তব্দ,
এ কোন কর্ডিয়াক এরেষ্টের থাবায়
বধ্যভূমির প্রশস্ত বক্ষ?
নেই ডাক্তার, নেই সি পি আর,
চারিদিকে শুধু
স্বার্থের কান্ডারী দালাল, জঙ্গিবাদ আর
হায়েনারা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে আমার স্বাধীনতা।
নরক বেষ্টনিতে ঢাকা পড়া
স্বাধীনতা শব্দের বর্ণমালারা
নিঃশব্দ আর্তনাদে চিৎকার করে
এই বাংলায় আজও বাংলার স্বাধীনতা চায়।
হলি অ্যার্টিজান, পিলখানা আর রানা প্লাজার
ধংশাস্তুপে চাপা পড়া অজস্র মাথার খুলি
আর ধর্ষিতা বোনের পড়ে থাকা নিথর দেহের পাশে
আজও শহীদি আত্মারা নৈঃশব্দে
মুক্তির মিছিলে মিছিলে আওয়াজ তোলে।
কন্ঠে তাদের,
জাগো স্বাধীনতা, জগো স্বাধীনতা....জাগো।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৭ রাত ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



