সনেট
অক্ষরবৃত্তে : (৮+৬)=১৪
কখকখ : কখকখ :: গঘঘগ : ঙঙ
হে আগন্তক উড়াও শান্তির কেতন
চরিত্র গঠনে হও আপন প্রহরী
ধীশক্তি উত্থানে যেন হৃদয় চেতন
প্রলয় ডিঙ্গায় দেখি আঁধার লহরী।
অজস্র অনাড়ি ঘুরে ধৃষ্টের মতন
পাপীষ্ঠ ছুটকো ওরা বিহঙ্গ বহরী
ভ্রষ্ট পথে অঙ্গ ঢেকে তারার পতন
নারী ধ্যানে সুরা পানে বিদীর্ণ বাঁশুরী।
নীতি বলে সত্য ফলে আমুদে বসুধা
ইতিবাচক মননে নিশ্চিত বিজয়
তরুনের হস্তে হবে অরুন উদয়
অগাচণ্ডী কর্মে কভু মিলবে কি সুধা?
যোগ্য হও হে নবীন হও কৃতবিদ্য
উড়বে শান্তির ঝান্ডা এ বেলায় অদ্য।
কপিরাইট
লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



