মায়ামোহ অহরহ স্বার্থের ভুবনে
মিলে না তো ঢের কভু মহাচরাচরে
সংখ্যা ক্ষয়িষ্ণু তার জননী বিহনে
বাকি আছে যত মায়া টের বরাবরে।
মাতৃ নীড়ে উষ্ণ ভীড়ে ভোরের স্বপনে
নিশিতে নিন্দ্রায় শিশু নহে দরাদরে
মোমের ন্যায় জ্বলে মা চির অকাতরে
আলো দিয়ে রয় যে সে আঁধার গহিনে।
মাতৃহীনা নরক ইন্ধনে ভষ্ম ধরা
অনাথ কুঠিরে মায়া নিত্য বলিদান
মাতৃ পরশে ভরে কায়া শীতলে সারা।
দীপ্ত ভূ-তে যত মোহ তার অবদান
যার হাসিতে স্বর্গ সোপানের ইশারা
তারে করেছে বিধাতা ধরণীর প্রান।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



