হে প্রশস্ত আইনের মুখ্য শিকড়,
হতে পারো ধরিত্রীর বুকে তুমি এক মহাসিন্ধু,
আমি তার তলদেশের বিন্দু বালিকণা।
তবে প্রভুত্বের প্রভাবে যখন তুমি
উন্মাদের ন্যায় বেপোয়ারা,
আমি তখনও আইনকে শ্রদ্ধা করি,
কিন্তু নিজেকে তুলনায় দাঁড় করি না।
শুধু অনুভব করি,
তোমার বিষাদ সিন্ধুর ভয়ংকর হেমলকের নির্যাস,
যে জলের তৃষ্ণায় সেদিন আমার মৃত্যু হয়েছে,
মৃত্যু হয় এমন অজস্র জল পিপাসুর।
আর আমি সেই আহত আত্মার আর্তনাদের আওয়াজ,
আজ চিৎকার করে বলছি,
স্বচ্ছ জলের নকল সনদ ঝুলিয়ে আর কতকাল !
বল আর কত ছল !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


