সূর্যের বেগুনি রশ্মির অবিরাম চাপ
বৃষ্টির ফোঁটায় বেড়েছে ঘনত্ব,
টক্সিনের ভাঁজে খুঁজি অমৃত সুখ
নির্মলে হেমলকের নীলাভ ছন্দ।
চাকার চালক চাচা চরমের চরমে
বাঁচতে শেখে তবু আশার তাগিদে
টায়ারের মাঝে আজ নেই কারুকাজ,
পথের মাঝেই খুঁজে খাঁচকাটা খাঁচ,
ফুটা টিউবের গর্ভে অন্নের মর্ম।
অতঃপর বেঁচে থাকা,তারপর কবিতা
পরিশেষে কলমের কান্নায়
নিষ্প্রাণ কাগজের বুকে কেঁদে উঠে স্বপ্নের প্রাণ,
পোড়া রোদের গন্ধে শুঁকে সপ্ত ঋষির সন্ধান,
চরম প্রতিক্ষার এক নরম সন্তান।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




