সাদা মনের প্রেম
০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার হাতের একটি মালা
সাদা জীবন রাঙিয়ে দিলো
জানিনা সেই মালাতে কী ছিলো
ফুল ছিলো কী ভুল ছিলো!
নাকি সবই আমার আবেগ ছিলো?
শুধু জানি
মিষ্টি কিছু জাদু ছিলো
জ্ঞানের বড়ই অভাব ছিলো
বাকিটুকু আঁধার ছিলো।
এই আঁধারে কত কী হলো
ঝড় হলো তুফান হলো
চোখের জলে নদী হলো
একূল ওকূল বিলীন হলো
দালান বাড়ি খালি হলো
আগুন ছাড়া জ্বালা হলো
ফুল শুকিয়ে মালা হলো
জানিনা সেই মালাতে কী ছিলো
ফুল ছিলো কী ভুল ছিলো।
গলার মাঝে সোনার হারে
কে বলেছে সোনা ছিলো?
মাথার উপর ফ্যানের হাওয়ায়
কে বলেছে বাতাস ছিলো?
সবই আমার প্রেম ছিলো
সাদা মনের প্রেম ছিলো।
আমার লেখা পত্রখানায়
বুকের তাজা রক্ত ছিলো
হৃদয় পোড়া গন্ধ ছিলো
বন্ধ শ্বাসের ছন্দ ছিলো
অন্ধ নাশের দ্বন্দ্ব ছিলো
অবুঝ মনের প্রেম ছিলো।
অচিনরথে একলা যেতে
আমার যত বারণ ছিলো
হারিয়ে গেলে কোথায় পাবো
হাজার ভয়ের কারণ ছিলো।
রাগের মাঝে ক্ষোভ ছিলোনা
ভয়ের ভীষণ টোপ ছিলো
অবুঝ মনের ভালোবাসায়
সাদা মনের ডুব ছিলো।
আমার সকল সহজ কথা
বুঝতে যখন কষ্ট হলো
বারণ পথে একলা হেঁটে
ভ্রষ্ট জীবন নষ্ট হলো।
সাদা কাফন রঙিন হলো
পাপড়িগুলো বিলিন হলো
জানিনা সেই মালাতে কি ছিলো!
ফুল ছিলো না ভুল ছিলো?
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন