আমি বহুবার কেঁদেছি,তবুও আসেনি কোন জল।
কি করেছিস আমায় তুই,বলনা একটু বল।
তোর মায়ার জাদুতে পড়েছি আমি বার বার,
একটি বার ও বুঝতে পারিনি তুই কখনো হবিনা আমার।
বলেছিলাম তোরে ভালবাসি শুধুই ভালবাসি,
আমার কথা শুনে দিয়েছিলি তুই ব্যাঙ্গাত্বক হাসি।
সেই হাসিতে আমার হৃদয়ে ঝড়েছিল অজস্র রক্ত,
কিন্তু বুঝতে পারিসনি তুই,তোর হৃদয় যে অনেক শক্ত।
আমি আর কখনো কাউকে বলবোনা ভালবাসি,
তুই যে ছিলি আমার মুখের এক চিলতে হাসি।
ভিজতে চাইবোনা কারো সাথে অঝোর বর্ষায়,
কি করে চাইবো বল??এখনো বসে আছি তোর ফিরে আসার অপেক্ষায়।
আধাঁর রাতে খোজঁবোনা আর নীল আকাশে তারা,
কষ্ট আমায় গ্রাস করেছে,তুই হয়েছিস হাত ছাড়া।
আসবি কি তুই আবার ফিরে ছোট্ট এই নীড়ে??
কষ্টের সাথে করবো আড়ি,সুখ আসিবে ফিরে।

সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




