স্টার জলসায় কিরন মালা আরো চলে পাখী
বাংলাদেশটা ইন্ডিয়া হতে আর কতদিন বাকি?
.
সকাল নেই সন্ধা নেই,সিরিয়াল আর সিরিয়াল
ভুলে যায় স্বামীর কথা হয়ে যায় বেসামাল।
.
আরো আছে কিরন মালা পাখী নামের ড্রেস
সারাদিন শুধু শপিং করে,তবুও হয়না শেষ।
.
চলে যাবে দুনিয়া থেকে,হবে একদিন মরন,
ভুলে গিয়ে এটাও তারা দেখে 'বধূ বরণ'।
.
সংসারের কাজ ফেলে দেখে 'চোঁখের তারা তুই',
স্বামী বেচারা আক্ষেপ করে,এই জ্বালা কই থুই।
.
গভীর রাত্রে স্বামীর বুকে মাথা রেখে বলে ওগো তুমি ছাড়া কি চলে?
সেটা ভুলে গিয়ে রাত্রী বেলায় দেখতে বসে 'তুমি আসবে বলে'।
.
বৌ শাশুড়ীতে হচ্ছে ঝগড়া রাত্র সকাল দুপুর,
কমছেনা তবুও দেখা হিন্দী সিরিয়াল 'জল নুপুর'।
.
অনেক মেয়ে এসব দেখে শিখছে আবার কুটনামী,
পরকিয়াতেও জড়াচ্ছে তারা টেনশনে আছে স্বামী।
.
স্টার জলসা,জ্বী বাংলা আরো আছে স্টার প্লাস
বাংলা ভাষাকে হিন্দী না করা পর্যন্ত তারা স্বস্তিতে নিবেনা শ্বাস।
.
ভয়াবহ এক ব্যাধির নাম হিন্দী সিরিয়াল,
সময় থাকতে সাবধান হও,নইলে হবে নাজেহাল।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




