ধান গাছ দেখে ভরে কৃষকের প্রাণ,
ফুরাইলো বুঝি কষ্ট শান্তি পাবে জান।
ধীরে ধীরে সোনালী হয় ধানের শীষ,
ফলন ভাল হতে কৃষকে দেয় বীষ।
পেকে যায় একদিন সোনালী ফসল,
দুখ হবে দূর সুখ করবে উসল।
নবান্ন উৎসব লাগে সবার ঘরে,
পিঠা পুলি সহ নানা আয়োজন করে।
উপরের চেয়ারে বসিয়া থাকে কাক,
ধানের দাম কমাতে তারা দেয় হাক।
ভাঙে কৃষকের মন বৃথা যায় কষ্ট,
সকল আশা ভরসা হয়ে যায় নষ্ট।
বুঝতে পারেনা নেতাদের ওতি ইতি,
তারা যে গরীব বুঝে শুধু পেট নিতী।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




