তুমি চাইলেই বৃষ্টি হব,মেঘ হব আকাশে।
তুমি চাইলেই নামবো আমি,অঝোর ধারায় মাটিতে।
তুমি চাইলেই পাখি হব,উড়ে যাব আকাশে।
তুমি চাইলেই পাড়ি দেব,সাত সমুদ্রের উপাড়ে।
তুমি চাইলেই কষ্ট হব,হব তোমার সুখ।
তুমি চাইলেই মিটিয়ে দেব,তোমার যত দুখ।
তুমি চাইলেই মরবো আমি,রাখবো জীবন বাজী,
তুমি চাইলেই হয়ে যাবো,আকাশের তারকারাজি।
তুমি চাইলেই করবো আমি,বিদ্রোহ আর যুদ্ধ,
তুমি চাইলেই বানিয়ে দিবো,দুনিয়াটা রণক্ষেত্র।
তুমি চাইলেই হাসবো আমি,কাঁদবো তোমার দুখে,
তুমি চাইলেই বিলিয়ে দিবো,জীবন হাসি মুখে।
তবুও আমি বাসবো ভাল,তোমায় সারাজীবন,
শুনবে নাকো কারো কথা,আমার এই মন।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




