somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হবেই এমন

২৯ শে মে, ২০১৪ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হতে পারি আজ আমি তোমাদের কাছে শুধুই অবাঞ্ছিত কেউ,
কিংবা হতে পারি আলো ঝলমলে এই বর্ণিল সমাজের মাঝে-
ক্রমেই ফিকে হতে থাকা দৃশ্যত হতাশ মনের এক পথচারী,
হতে পারি তোমাদের ব্যক্তিত্বের ভিড়ে প্রায় অস্তিত্বহীন অথবা-
খেজুরের গাছের ডগায় বাড়ন্ত বটের মত পরজীবী এক মানুষ,
সুখের খোঁজে ঘুরতে থাকা পাথেয় হারানো দেউলিয়া কোন,
আবার হতে পারি তোমাদের প্রাণোচ্ছল আনন্দের এক মুহূর্তে-
খানিকটা বিরক্তি ছড়িয়ে দেয়া বিচ্ছিরি কুৎসিত বিঘ্নের কারণ।
হয়তো দূষিত কিংবা কলুষিত হও সবে আমার হঠাৎ আগমনে,
কখনো নোংরা ভাবের উদ্রেক হয় তোমাদের পুরো অন্তর জুড়ে,
কুঞ্চিত হয় সকলের চোখের দু পাড় কিংবা বিকৃত হয়ে যায়-
তোমাদের চঞ্চুর সাবলীল চিরায়ত রূপ সামান্য দর্শনেই আমার!

নিজেকে নিয়েই শুধু বয়ে চলা কেউ আমি হতে পারিনি বলে,
সফলতার রঙিন পাখায় চড়ে দিগন্তে পারিনি উড়ে যেতে তাই-
অথবা চঞ্চলতার চরম পরাকাষ্ঠা প্রদর্শনে আমি হয়েছি চির ব্যর্থ,
অনুভূতির শুধু একমুখী প্রকাশ-ই আমার কাছে বাঞ্ছনীয় ভেবে-
সুন্দর আগামীর স্বপ্ন বয়ে চলা ধূসর আমায় ত্যাগ করছ সবাই?
মনে রেখো আমি দেখি না সুখের বর্তমান স্নিগ্ধ রূপ- যা গৌণ,
আমি ভাসি না তৃপ্তির ফেনা তোলা ক্রমাগত সুখের তপ্ত ঢেউয়ে,
জিহ্বা আমার বর্জন করেছে অমৃত আস্বাদনের মোহনীয় সাধ,
মস্তক আমার বিনীত হয়েছে মানবতার ভারে নুয়ে পড়া পদতলে,
কণ্ঠের জোর হারিয়েছি সেই কবে সাথে বধিরও হয়েছি আমি-
বঞ্চিতদের বোবা চোখ আর বধির হওয়া অন্তরের উপলব্ধিতে,
তাই সুখ ত্যাগ করে নেমেছি যুদ্ধে একাই সব দুঃখ নিবারণে।

হয়তো কারো হয় না ফুরসত আমার সাথে নিভৃতে কাটানোর,
অথবা বিনোদন হীন আমাকে সঙ্গ দেয়ার কারণ পায় না খুঁজে,
তবু আমি জানি আসবে সবাই একদিন এবং আসতেই হবে যে,
যখন আমার মনের বাঞ্ছা হবে পূরণ তোমাদের মিলিত প্রয়াসে,
নিঃশেষিত হবে জরা কিংবা দুঃখের যত সুপ্ত উৎস পাবে লোপ,
শান্তির পথে সামাজিক বিপ্লবের সবাই হবে স্বতঃস্ফূর্ত সৈনিক,
সবার চোখ হবে যেথায় জাজ্বল্যমান সুখের তীব্র আলোকচ্ছটায়,
অন্তর হবে সবার মুক্ত বাতায়নের দখিণা বাতাসে উড়ন্ত কোন-
ফিনফিনে কাপড়ের আলতো টানানো সৌখিন রঙিন পর্দার মত,
থাকবো না হয়তো আমি তবু আপ্লুত হবে আমার প্রাণ নিশ্চিত,
হয়তো পড়বে না মনে কারো আমার স্মৃতি তবু হবো আমি সুখী,
নিজের তৈরি পথে সবার পথচলায় দুঃখী কভু কি কেউ হয়েছে?
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×