
এই সময়টায় এসে আমরা খুব বলতে শিখেছি
" ভালবাসি" OR " LOve U too Much"
আগের দিনে মানুষের ভালবাসা প্রকাশের ভাষাটা ছিল প্রাক্টিক্যল।
আর এ সময় ভালবাসা প্রকাশটা "show Off'র রঙ ধারণ করেছে।
ভালবাসার দায়িত্ব যেন "ভালবাসি" বলা পর্যন্তই!
সত্যিকার অর্থে কাউকে হৃদয়ে ধারণ করা বলতে যা বোঝায় তাঁর খুবই অভাব এই সময়ে । ( ইসলামী সীমা বিবেচ্য)
সদ্য বিবাহিতা জুটি'র ফেইসবুকে আপলোডিত ছবি'র মাঝে যতটা ভালবাসা প্রকাশিত হয়,
অতটা ভালবাসা পুরো জীবন জুড়ে ,একে অপরের দুর্গ হয়ে থাকত,
পুরো পৃথিবীটা ভালবাসাময় হয়ে উঠত।
ভালবাসাটা শুধু তাদের কাছেই প্রকাশ করুন ,যাদের সত্যিকার অর্থে ভালবাসেন।
জনসম্মুখে (ভারচুয়াল লাইফ) প্রকাশে তার ওয়েটটা হালকা হয়ে যায়।
যারা পরস্পরকে আল্লাহ্র সন্তুষ্টির উদ্দেশ্যেই ভালবাসে তাতে লোকদেখানো কিছু থাকতে পারে না।
ভালবাসা প্রকাশে বিলম্ব নয়!
ফটোফ্রেমের মাঝে বন্দী ভালবাসা গুলো কথা বলুক বাস্তব জীবনেও!
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



