somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মজলুম জননেতা ও জালেম জনতা

১৯ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত হওয়া পরশু ছিল মজলুম জননেতা মাওলানা ভাসানীর মৃত্যুদিবস। এ উপলক্ষে দেশের কোথাও হৈচৈ তো থাক, কোন টু-শব্দও শোনা যায়নি। মিডিয়াগুলোর ভাব ছিল যেন তাকে তারা চেনেই না। ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও বঙ্গদেশের জালিম জমিদার এবং সৈরাচারী পাকিস্তানী সরকার বিরোধী আন্দোলনের নির্ভিক সিপাহসালার ছিলেন তিনি। যে মানুষটি আজীবন নিপিড়িত এবং মেহনতি মানুষের অধিকার, স্বাধীনতা ও মুক্তির জন্য লড়াই-সংগ্রামে কখনো পিছু হটেননি; বরং এই সকল লড়াই-সংগ্রামের জন্য জেল, জুলুম, হুলিয়াসহ নানা নির্যাতনের শিকার হন-তাকেই এদেশের মানুষ এত সহজে ভুলে গেল? একারণেই হয়তো তিনি মজলুম! বাংলার ইতিহাসে নানা প্রেক্ষাপটে নানাজন ক্ষনিকের জন্য জনপ্রিয়তার শীর্ষে থাকলেও আজীবন জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত থেকেছেন একমাত্র মাওলানাই।

আমাদের ইতিহাসে দেশ ও মানুষের জন্য যে যতটুকু অবদান রেখেছেন, তাদের সবাই একসময় ক্ষমতার মসনদে আরোহন করে কড়ায় গন্ডায় বরং তারচে বহুগুনে উসুল করে নিয়েছেন। আর কিছু না হলেও মন্ত্রীত্ব প্রধানমন্ত্রীত্ব কিংবা প্রেসিডেন্টগিরির স্বাদ আস্বাদন করে মোজ করেছেন সবাই। এমনকি বংশানুক্রমিকভাবে সেই জৌলুস ধরে রেখেছেন। ব্যতিক্রম ছিলেন শুধুই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

জাতীয় রাজনীতিতে এই মহানায়কের কোন গুরুত্ব না থাকার অনেক কারণ থাকতে পারে এবং আছে। কিন্তু সাধারণ মানুষও তাকে এস সহজেই ভুলে গেল?

যে দেশে হাইব্রিড ও সেজে বসা নেতা-নেত্রীর আগমনে তোরণ নির্মান করে ব্যয় করা হয় লক্ষ লক্ষ টাকা, সেদেশ তার তৃণমূল থেকে নেতৃত্ব প্রিতষ্ঠা করা নির্লোভ ও নির্মোহ একজন ব্যক্তিত্বের মৃত্যুর পরও তাকে সম্মান দেখাতে পারেনি? সত্যিই এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি!

মাওলানা ভাসানীর এই অহবেলার পিছনে অনেক কারণের মধ্যে প্রধান হলো-
১/তিনি রাজনৈতিক ও পারিবারিক কোন তোষক তৈরি করে যান নি। রাজনৈতি চামচারা নিজের হালুয়া রুটির সুবিধা আদায়ের জন্য জনতার কাছে বিন্দু নেতাদেরকেও সিন্ধু আর তেঁতুলের বিচিতুল্যদেরও তাল বানিয়ে দেখায়। মাওলানা ভাসানীর মতো মানুষেরা তাই এই প্রতারণার সমাজে অবহেলিত।

২/গভীর জ্ঞানের কোন আলেম এবং সঠিক ইসলামী চেতনায় চৈতন্য ততটা না হলেও ভাসানী ছিলেন একজন গতানুগতিক ধর্মপালনকারী এবং লেবাসে পোষাকে একজন চরম ধার্মিক। তিনি জীবনের শুরুতে ''খেলাফত আন্দোলন'' ও মাঝে ''খোদায়ী খেদমতগার'' নামে (আজকের সমাজের চোখে সাম্প্রদায়িক) সংগঠন গড়েছিলেন এবং জীবনের শেষ বয়সে এসে ''হুকুমাতে রাব্বানিয়া'' গঠন করেন। আজকের নাস্তিক্যের জয়জয়কার ও ইয়াহুদী এজেন্টদের দৌরাত্বের এই যুগে তাই তিনি পর্দার অন্তরালে।

৩/বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি রাজনীতি শিখিয়েছিলেন হাতে কলমে। তিনিই তার রাজনৈতিক গুরু। কিন্তু আজকের মুজিব অনুসারী বা তার পরিবার যদি মাওলানাকে গুরুত্ব দেয়, তবে নিজেদের খেলটা অনেক নিছে নেমে আসবে, সে কারণেই হয়তো অবজ্ঞা।

৪/সংবাদ মাধ্যমগুলোর আসলরূপ এদেশের মানুষ এখনো জানে না। তাদের কাছে আদর্শ বলতে একটাই। আর সেটা হলো, যে যখন ক্ষমতায় থাকে, যেদিকে যখন হাওয়া বইতে থাকে, সেদিকে ছাতা ধরে একনিষ্ঠ সেবকে ভুমিকা পালন করে জনগনকে আবেগের বাগবাকুম বাগবাকুমে বুদ করে ফেলা। সেজন্যই ভাসানীর মতো লেকেরা তাদের কাভারেজ পায় না।

ইসলামী ঘরাণার লোকেরা তাকে নিয়ে মাতামাতি না করার পিছনে অনেক কারণই পেশ করতে পারেন। কিন্তু যারা গণতন্ত্র ও সমাজতন্ত্রের খৈ ফুটায় মুখে, তাদের কাছে তো মাওলানা ভাসানী একজন প্রবাদপুরুষ হওয়ার কথা, কিন্তি রাজনৈতিক ফায়দা বলে কথা। আদর্শ টাদর্শ আজকের রাজনৈতিক জুয়াড়ী ও মিডিয়া ব্যবসায়ী অর্থলিপ্সু দালালদের কাছে একটি বানিজ্যিক বুলি মাত্র। একথাটি আবারো প্রাণিত। কিন্তু এদেশের বোকা জনগণের চোখো সেটা কতখানি ধরা পড়বে, তা নিয়ে যথেষ্ঠ সন্দেহ আছে।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:১১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×