{১}ধর্ম যার যার চার দেয়ালের জিনিস। রাষ্ট্র, বিচার, আইন ও শিক্ষা ইত্যাদিতে ধর্ম চর্চা করা উচিত নয়। {২}ধর্ম একটা প্রচীন বিশ্বাস। এটার বাস্তবতা নিয়ে জোরগলায় কিছু বলার নেই। অনেকটা প্রথা ও প্রচলনের মতো। {৩}রাষ্ট্র ও সমাজে সব কিছুর ব্যপারে উদারতা এবং স্বাধীনতা থাকলেও ধর্ম চর্চায় নিয়ন্ত্রণ থাকবে। সব জায়গায় ধর্ম টানা যাবে না। এক কথায় সব জায়গায় ধর্মের প্রবেশাধিকার থাকবে না। যেমন সংসদ, সংবিধান ইত্যাদি। {৪}ধর্ম সবই সমান। সব ধর্মই ভাল। একটির অনুসারীরা অন্যটির কল্যান কামনা করবে, সহায়তা করবে, ভালবাসবে এবং পারলে একে অন্যের ক্রিয়াকর্মে শামিল হবে-সেটা হবে সোনায় সোহাগা {৫}দেশের রাজনীতিতে ধর্মবিরোধী ও ধর্মনিরপেক্ষতা চর্চা করা যাবে, কিন্তু ধর্মভিত্তিক রাজীতি করা যাবে না। {৬}যেকোন ইজম ও মতবাদ প্রতিষ্ঠার জন্য রাজনীতি ও লড়াই করা যাবে, কিন্তু ধর্ম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করা যাবে না। {৭}স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে রাজনৈতিক ফায়দা নেওয়া গেলেও ধর্মের জন্য রাজনীতি করলে তাকে ধর্মাশ্রয়ী ধর্মব্যবসা ইত্যাদি বলে উড়িয়ে দিতে হবে। {৮}যেকোন ইস্যুতে আন্দোলনের নামে সব কিছু জায়েয হলেও বিশেষ কোন ক্ষেত্রে ধর্ম বাস্তবায়নের জোর দাবী উঠালে বলতে হবে ''ধর্ম নিয়ে বাড়াবাড়ি ঠিক না''। {৯}রাষ্ট্র কথা না বললেও রাষ্ট্রভাষা থাকবে, ''কিন্তু রাষ্ট্র কি ধর্ম পালন করে?'' -এ কথা বলে রাষ্ট্র থেকে ধর্ম বিতাড়িত করতে হবে। {১০}রাষ্ট্রের আইন আর ধর্মের আইনকে ভিন্ন ভিন্ন চোখে দেখতে হবে। এর জন্য সামাজিক ভাবে পৃথক পৃথক পরিভাষা প্রচলন করতে হবে, যেন রাষ্ট্রের আইনকে সম্মানের ও ধর্মের আইনকে ছোটখাটো ও সামাজিক প্রথা জাতিয় ভাবা হয়। যেমন-রাষ্ট্রের কানুনকে (সাধারণভাবে) আইন ও বিধান আর ধর্মের কানুনকে ধর্মীয় রীতি নীতি বলা হবে। রাষ্ট্রের অনুমোদিত আইনকে (সাধারণভাবে) বৈধ আর ধর্মীয় অনুমোদিত বিষয়কে জায়েজ ধর্মে আছে ইত্যাদি বলা হবে। রাষ্ট্রের নিষিদ্ধ বিষয়কে (সাধারণভাবে) অবৈধ আর ধর্মে নিষিদ্ধ বিষয়কে ধর্মে নিষেধ বা না জায়েজ জাতিয় হালকা শব্দে বলা হবে। রাষ্ট্রের আইন লঙ্ঘনকে (সাধারণভাবে) অন্যায় আর ধর্মের আইন লঙ্ঘনকে হারাম বা বিশেষ কোন হালকা বিশেষণে বলা হবে। উল্লেখিত প্রত্যেকটি পয়েন্টের কোনটি কুরআন ও কোনটি হাদীসের স্পষ্ট অবিশ্বাস ও কুফুরী। এ থেকে স্পষ্ট হয়ে যায় যে, গণতন্ত্রে মূল লক্ষ হলো ধর্মমুক্ত বিশ্ব গড়া।
ধর্মীয় দিক বাদ দিলেও এটি একটি প্রতারণার হাতিয়ার বলে প্রমাণিত।
গণতন্ত্রের প্রতারণা নং-১ জনগণের ক্ষমতায়ন:-
জনগনের ক্ষমতায়নের কথা বলে পামপট্টি দিয়ে ভোটটা নিয়ে ৫বছরের জন্য গণতন্ত্রের খেদমতগাররা মোজ করেন, জনগন যেই লাউ সেই কদু। দেশের মালিক বনে যান দৃশ্যত: এক থেকে দেড়শ মানুষ, প্রকৃতপক্ষে মাত্র একজন নেতা বা নেত্রী। জনগণের মাত্র একটি ভোটের মাধ্যমে তারা ৫বছরের জন্য যাখুশি করার লাইসেন্স পেয়ে যান। ইচ্ছামতো আইন করেন। বলে বেড়ান এটা জনগনের সরকার। জনগন আমাদের ম্যন্ডেট দিয়েছে!! জনগন তখন নিরবে বসে বসে আঙ্গুল চোষে, প্রতিবাদ করলে খায় লাঠিপেটা। এহলো জনগণের ক্ষমতায়নের স্বরূপ।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১২ রাত ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



