ভালবাসে ডজন খানিক মেয়ে
প্রতিদিন থাকে চিন্তায় ঘুরতে যাওয়া নিয়ে
আজ যাবে রমনায়,বিকেলেতে গাউছিয়ায়,পরশুতে আশুলিয়ায়,
জরিনা তার প্রথম প্রেম
তার বাবা প্রচুর টাকার মালিক
তাই তাকে নিয়েই ঘুরতে যায় আগে
ক্লান্ত মনে বাসায় ফিরে করত ফোন রিনাকে
রিনা আবার ধমক দিলে যেত সে ঘাবরিয়ে
এই প্রেমটা টিকবে কিনা এ ভয় যে মনে
শেষ রাতে গান শুনে যায় ঘুমাতে
এটা যে তার তৃতীয় প্রেম
চতুর্থ প্রেমে ছ্যাকা খেল
মেয়েটি ছিল চালাক
তাই বুঝে ফেলেছে ব্যাবাক
কিন্তু এতেও নেই চিন্তা তার
শিল্পী সম্পাকে নিয়ে কাটছে ভাল যার
সে কি পারে থাকতে খারাপ
তার প্রেমের কাহিনী হবে না শেষ
সারা জীবন দিলেও পাড়ি
চল না আজ সবাই মিলে এদেরকে ধরি।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৫:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




