
জীবন মানে গল্প,
মিছেমিছি সময় অল্প,
জীবন মানে আঁধার ভূমি
ঘর বাধি আমি তুমি ।
জীবন মানে সাগরের হাহাকার
ভাবনার দল নিরাকার ।
জীবন মানে তুচ্ছ চাওয়া
শত পদ্ম কে খুঁজে পাওয়া ,
হাতের মুঠোয় আনার বাহানা
নিরুদ্দেশ পথ অজানা ।
জীবন মানে তারার মেলা
কিছু ভুল আক্ষেপের খেলা ,
জীবন মানে শিশির ভেজা কচি ঘাস ,
পা ফেলে , অনুভূতির ব্যাকুল আভাস ।
জীবন মানে হাতে হাত রাখা
মন তুলিতে ছবি আঁকা ,
মধুময় স্বপন বুনা
অবশেষে নিজেকে জানা ।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



