somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন, বাস্তবতা ও ভবিষ্য

১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মালিহা আরজুম রুমালি আমার শুভ্র কবুতর, আমার স্বপ্ন, আমার বাস্তবতা ও ভবিষ্য। প্রতিটি মানুষের জীবনে স্বপ্ন থাকে। থাকে ভবিষ্য। সবকিছু ছাপিয়ে থাকে বাস্তবতা। স্বপ্ন ও ভবিষ্যের মেলবন্ধন বাস্তবতা। স্বপ্ন নিজের মত দেখা যায়। কিন্তু ভবিষ্য ও বাস্তবতা সব সময় নিজের মনের মত করে রাঙিয়ে নেওয়া যায় না। সবাই স্বপ্নপ্রেমি। সবাই স্বপ্ন দেখতে বড্ড ভালোবাসি। কেউ কেউ স্বপ্ন দেখাতে আবার বেশ ভালোবাসেন। স্বপ্নরাজ্য কারো পৈত্রিক সম্মতি নয়। এখানে কারো বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন চলে না। যে যার মত করে স্বপ্ন দেখবে তাতে কারো নাক গলানো জায়েয হবে না। সব মা-বাবার মত আমিও স্বপ্ন দেখি আমার শুভ্র কবুতরকে নিয়ে। সত্যিই সে আমার জীবনে শ্রভ্র কবুতর। আমার চোখে তার অনাবিল সুন্দর ভবিষ্য। স্বপ্ন রাজ্যে আমার কল্পনায় তাকে নিয়ে আমি ‍সুখকর বাস্তবতা খুজি। শুভ্র কবুতর আমার জীবনটাকে করে দিয়েছে সুখকর। প্রতিটি বাবা-মায়ের মত আমি ও আন্দোলিত হয় আমার শুভ্র কবুতরের ছোট্ট ঠোটের কোনের বিশাল হাসি দেখে।আমি আন্দোলিত হয় তার ছোট্ট পায়ের দাপাদাপি দেখে। আমি চাই আমার শুভ্র কবুতর সারা জীবন এমন হাসি খুশিতে থাকুক। তার ঠোটের হাসি ধরে রাখার জন্য আমি আমার জীবন বাজি রাখতে প্রস্তুত। তাকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখি।

কিন্তু এই স্বপ্ন দেখতে মাঝে মাঝে ভয় পাই এটা ভেবে যে আমার প্রানবায়ুর সাথে আমার শুভ্র কবুতরের স্বপ্ন ও ভবিষ্য লুকায়িত। আমার প্রানবায়ু থাকলেই শুভ্র কবুতার তার ঠোটের হাসি ধরে রাখতে পারবে। কিন্তু ভয় এখানেই আমার প্রানবায়ূ নিভে গেলে আজ যে শুভ্র কবুতর ছোট্ট রাজকুমারী সে হয়তো নিমিশেই হারিয়ে যেতে পারে বাস্তবতার কঠিন গহ্বরে। কিছু বিষয় আছে যেগুলো ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। কত কঠিন সময় যে মানুষের জীবনে আসে, যার শতভাগের একভাগ অন্য কোন মানুষ অনুভব করতে পারবে না, কেবল যিনি ভুগছেন, তিনিই বুঝেন। আমরা যখন বাস্তবতায় আসি তখন তাতে নানা রকম শর্ত থাকে। থাকে না শুধুই কল্পনা। নিজেকে কিংবা কাউকে নিয়ে আঁকা কুৎসিত অগোছালো ক্যানভাস। তাতে কষ্ট থাকে , থাকে দুশ্চিন্তার কালো রেখা। সেই বাস্তবতায় আমরা বসবাস করি। কল্পনার ছোঁয়াকে বিদায় দেই। আমার উপস্থিতিতে সবাই তার আপন। জানিনা আমার অনুপস্থিতিতে এই আপন মানুষ গুলো তার কতটা আপন থাকবে। আমি আমাকে নিয়ে স্বপ্ন দেখি না। স্বপ্ন দেখি আমার শুভ্র কবুতরকে নিয়ে। তার মুখের হাসি আমার কর্ম ব্যস্ত জীবনের সারা দিনের ক্লান্তি দুর করার মহাঔষধ। তার নিস্পাপ মুখটা দেখলেই সব কষ্ট নিমিষেই মুছে যায়। ঐ ছোট্ট মায়াবি মুখমন্ডলে কিসের এতো শক্তি সেটা বুঝার সাধ্য কারও নাই। শুভ্র কবুতরের ভবিষ্য আমার চোখে। স্বপ্নকে বাস্তবে রুপ দিতে সকল ব্যান্তি ভুলে গিয়ে, সকল গ্লানি মুছে ফেলে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছি। সকল আরাম-আয়েশ ভুলে গিয়ে শুভ্র কবুতরের অনাবিল সুন্দর ভবিষ্যতের বীজ বপন করচ্ছি। স্বপ্ন তুমি কার? আসলেই কি তুমি সবার। নাকি অনেকের ক্ষেত্রে মুখ ফিরিয়ে নেয়া তোমার অভ্যাস। স্বপ্নরাজ্য! ক্ষমা করো আমায়। দীর্ঘ দিন তোমার রাজ্যে আমি হতভাগা বিচরন করেছি। এখন আর আমি তোমাকে একটুও ছাড় দিতে চাই না। স্বপ্ন তুমি আমার শুভ্র কবুতরের অনাবিল সুন্দর ভষিত্য হয়ে ধরা দিয়ে বাস্তবতায় রুপান্তরিত হবে এটা আমার বিশ্বাস।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দাদুরা বুঝি এমনই হন

লিখেছেন শাওন আহমাদ, ১৭ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:৩৬



সবুজের বুক চিরে ঝকঝক করে বাড়ির পথে এগিয়ে চলেছে ট্রেন। আনমনে জানলার দিকে তাকিয়ে সবুজের ছুটে চলা দেখছি। সদ্য ধোয়া রাস্তার পাশে শুকাতে দেওয়া পাটের গন্ধ এসে নাকে লাগছে। চোখ... ...বাকিটুকু পড়ুন

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×