somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময়টা ১৯৯১/৯২ হবে.....

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ১৯৯১/৯২ হবে। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে অপেক্ষাকৃত ভালো কোন প্রার্থীকে জিতিয়ে আনার চেষ্টা করছিলাম। গ্রামের চাচাতো ভাইয়ের মেয়ের শশুর। সেই সুবাদে বেয়াই। তুখোর ভিলেজ পলিটিশিয়ান। তাকে বাসায় ডেকে এনে বললাম, বেয়াই সাব, অমুক প্রার্থী মদ, জুয়া, পতিতালয় এমন কোন খারাপ কাজ নাই যেটা করে না। তাকে ফেল করাতে হবে। আর অমুককে জেতাতে হবে। কথামত কাজ শুরু করলেন। কিছুদিন পর এসে বললেন দেখুন আপনার সমর্থিত প্রার্থী কোন কাজের না, পান বিড়ি সিগারেট দেয় না, একেবারে কৃপণ। তাকে বলে দিবেন যাতে আমাদেরকে একটু খাতির যত্ন করে নইলে কিন্তু আমাদের ভোল পাল্টাতে একটুও সময় লাগবে না। আমি রসিকতা করে বললাম, বেয়াই সাব, গত দু সপ্তাহ একজনের পক্ষে ক্যাম্পেইন করলেন, এখন আবার ভোল পাল্টাবেন কেমনে? তিনি হাসতে হাসতে বললেন, এতদিন জনগনকে একভাবে বুঝিয়েছি, এখন আবার যেয়ে বলবো, দেখুন ভাইসব, মনে করেছিলাম এই ক্যান্ডিডেট ভালো, কিন্তু কিছুদিন কাজ করে দেখলাম এ লোক বেশি সুবিধার না। সে এই করে না, সেই করে না......ব্লা, ব্লা, ব্লা।
১৯৯৬ সালে ত্বত্তাবধায়ক সরকারের দাবী মানতে খালেদা সরকারকে বাধ্য করতে তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনা জাতীয় পার্টি, জামাতকে নিয়ে যে যুক্তিগুলো দেখাতেন, তিনি এখন ওটা না দেবার জন্য ঠিক তার বিপরীত কু-যুক্তিগুলো দেখাচ্ছেন, ঠিক ঐ সময় খালেদা জিয়া যে কু-যুক্তিগুলো দেখাতেন। মানুষের একই অংগে যে কতরূপ তা বাংলাদেশের পলিটিশিয়ানদের না দেখলে বুঝা যাবে না। আর সর্বশেষ একজন 'ভাড়' মানবাধিকার কমিশনার জুটেছেন তার সাথে। গত সাড়ে চার বছর দুর্নীতি আর অপকর্মে যারা জড়িত ছিলেন তাদের পিঠের চামড়া বাচানোর জন্য তারা অবাধ, নিরপেক্ষ নির্বাচন ত্বত্তাবধায়ক সরকারের অধীনে না চাইলে অবাক হবার কিছু নাই। কারন ঐসব 'রাবিশ' ও 'বোগাস' লোকজন ছাড়া দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আগামী জাতীয় নির্বাচন ত্বত্তাবধায়ক সরকারের অধীনেই চান। আর আমার ব্যাক্তিগত মতে এই 'অসাংবিধানিক' ব্যবস্হাকে অতি দ্রুত সংবিধানে অন্তর্ভুক্ত করে 'সাংবিধানিক' করা উচিত, এবং সেটা শুধু একবারের জন্য নয়, চিরদিনের জন্য। ত্বত্তাবধায়ক সরকারের প্রধান সহ সকলেই হবেন জনগনের নির্বাচিত প্রতিনিধি। এটা ভবিষ্যতে সকল সরকারের সময়ই প্রযোজ্য হবে, সেটা খালেদা, হাসিনা, এরশাদ যেই হোক না কেন।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:০২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×