এই যে এরা কোনদিন রাজনীতির ধারে কাছেও ছিল না। কোন নেতার কর্মী হিসেবে কোন দিন কাজ করে নি। কোন স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় জীবনের কোন হল শাখা বা কোন কমিটির কোন মেম্বার ছিল না। কোন দিন কোন দেয়ালে চিকা মারলেন না, শীতর রাতে অন্ধকারে হঠাৎ গগন বিদারী চিৎকার দিয়ে মশাল মিছিলে অংশ নেবার অভিজ্ঞতাও এদের নেই। নেই কোন ভূমিহীনদের কাজ কিংবা ভুমির দাবীতে ঘটি বাটি থালা হাতে জীর্ণ শীর্ন মানুষগুলোর সাথে গ্রামের দীর্ঘ মেঠো পথ পায়ে হেটে ক্লান্তিজনিত শরীর নিয়ে জেলা ম্যাজিষ্ট্রেটের কার্যালয় নিস্ফল ঘেরাও এর অভিজ্ঞতাও। দীর্ঘদিনের প্রবাসি লাক্সারী জীবন কাটিয়ে এরপর হঠাৎ একদিন যখন মা কিংবা বাবার কুলষিত রাজনৈতিক জীবনের হাল ধরতে বাংলাদেশের বিমান বন্দরে এসে নামেন, লক্ষ, লক্ষ মানুষের গগন বিদারী 'জিন্দাবাদ' শ্লোগানে আপ্লুত হয়ে যান, হুড খোলা জীপে, কালো গগলসের ফাক দিয়ে যতদুর দৃষ্টি যায় মানুষ আর মানুষ, ভোর রাত থেকে বসে থাকা অর্ধাহার অনাহারে ক্লান্ত চলন্ত জীপের ধুলো মাখা মানুষগুলোর পেছন পেছন দৌড়াতে থাকা, তাদের উদ্দেশ্যে দুহাত তুলে একটুখানি নাড়া নাড়ি করে নানা, দাদা কিংবা মা বাবার দুর্ণীতির টাকায় বানানো অট্টালিকায় পৌছে দামী সাবান দিয়ে স্নান সেরে ডজন খানেক চাকর বাকর পরিবেষ্ঠিত নাস্তা কিংবা লান্চের টেবিলে বসেন, আসমান থেকে নাজিল হওয়া কেন্দ্রীয় কমিটির একলাফে সর্বোচ্চ পদে আসীন ঐ কাচ্চা বাচ্চারা কিভাবে বুঝবে জন নেতা হবার যোগ্যতা আসলে কি জিনিষ! তাদের রাজনৈতিক জন্মইতো আজন্ম পাপ! এরা বড় হয়ে যদি সত্যিই কোনদিন কোন রাষ্ট্রের হাল ধরেন, এদের চেয়ে বড় স্বৈরাচার জনগন আর কিভাবে পাবে?
এদের চেয়ে বড় স্বৈরাচার জনগন আর কিভাবে পাবে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিদায় বার্তা
মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।