ড. মুহাম্মদ ইউনুস ১/১১ এর সময়ে নাকি দল গঠন করতে চেয়েছিল, দুই নেত্রীকে মাইনাস করতে চেয়েছিলেন! সে কথা যদি সত্য হয় তাহলেতো দুই নেত্রীরই তার উপর ক্ষ্যাপা থাকার কথা। অথচ আমরা দেখছি এক নেত্রী তার উপর এমন ক্ষ্যাপা খেপলেন যে তাকে ঠেলতে ঠেলতে দেয়ালে নিয়ে ঠেকালেন যেখান থেকে ইউনুস সাহেবের সামনে এগুনো ছাড়া আর কোন পথ রাখলেন না। সুতরাং যা হবার তাই। বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী মানুষটা যিনি কিনা ১/১১ এর সুযোগ নিয়েও রাজনৈতিক দল গঠনে ভয় পেলেন সেই তিনিই কিনা এখন আওয়ামী লীগের মত একটা বৃহত্তম রাজনৈতিক দলের বিরুদ্ধে সরাসরি কথা বলতে বাধ্য হচ্ছেন। নীট লাভ খালেদা জিয়ার। কলা খাচ্ছেন গাছ না লাগিয়েই। বলিহারি শেখ হাসিনার রাজনৈতিক দুরদর্শিতা। আর তার কট্টর সমর্থকেরা আশা করেছিলেন ইউনুস সাহেবকে যতই অপমান অপদস্হ এ সরকার করুক না কেন তারপরও তিনি হয় চুপ থাকবেন না হলে লজ্জা শরমের মাথা খেয়ে হলেও এ সরকারকেই সমর্থন দিয়ে যাবেন। এই তামাশার আশা যখন পুরন হলো না, তাইলে কি? ইউনুস সাহেবও রাজাকার। ছোটবেলার গল্পটা আবার মনে পড়ে। এক লোক মাথায় করে কি যেন নিয়ে হাটের দিকে যাচ্ছিল। একজন কাপড় বিক্রেতা তাকে দেখে জিজ্ঞেস করলো, এই যে তোমার মাথায় কি? লোকটা বললো, পান। সাথে সাথে প্রশ্নকারী বলে উঠলো, 'মলে দেব, দুই কান।' এতে করে পান ওয়ালা খুব অপমানবোধ করলো। বললো, তা তোমার কাধে কি? কাপড়, জবাব দিল প্রথম ব্যাক্তি। পান ওয়ালা বললো, তোমার কাধে চড়িয়ে দিলাম একখান ঢেকি। কাপড়ওয়ালা বললো, মিললো না তো! পান ওয়ালার উত্তর, মিলুক আর না মিলুক, টেনে দেখো গে! তো রাজাকার, জামাতের তকমা দেয়া শুরু হইছে, এবার ইউনুস সাহেব সেটা টেনে দেখুক, কেমন ঠ্যাকে!
রাজাকার, জামাতের তকমা দেয়া শুরু হইছে, এবার ইউনুস সাহেব সেটা টেনে দেখুক, কেমন ঠ্যাকে!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিদায় বার্তা
মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।