এরশাদের আমল থেকেই মূলত শুরু। ত্বত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আন্দোলন। তারপর বিএনপির ১৯৯২-১৯৯৬ এবং আওয়ামী লীগের ২০০৯-২০১৩, সব মিলিয়ে প্রায় দশ বছর। অগণিত মানুষের প্রাণহানি, মিলিয়ন মিলয়ন ডলারের সম্পদ ধ্বংস। কারনটা সেই পুরোনো, নির্দলীয় নিরপেক্ষ ত্বত্তাবধায়ক সরকারের দাবী। এতো আন্দোলন, এত রক্তক্ষয়, সম্পদ ধ্বংস সবই কিন্তু সেই পুরোনো মীমাংসিত একটা বিষয় নুতন করে জাতির সামনে নিয়ে আসার কারনে। মূলত লুটপাটকে আড়াল করতে, লুটেরাদেরকে বাচাঁতে। যথারীতি মামলা ঠামলা হয়, আবার পালা করে ক্ষমতায় এসে প্রতিপক্ষেরটা রেখে নিজেদেরটা 'রাজনৈতিক' কারন দেখিয়ে তুলে নেয়া হয়। এইতো চলছে। সরাসরি দল ঠল করে মোটামুটি কয়েক লক্ষ মানুষ। দেশের কোটি কোটি মানুষ কোন দল ঠল করেন না। তারা এই লুটেরাদের হাত থেকে মুক্তি চায়। মুক্তির প্রথম সোপান, চিরতরে সংবিধানে ত্বত্তাবধায়ক সরকার ব্যবস্হা অন্তর্ভুক্ত করা। সংকটের একটা পর্যায়ে এসে এসব লুটেরারা সবসময়ই আপোষ করে, এবারও যথারীতি করবে। তবে দেশের সিংহভাগ খেটে খাওয়া মানুষ আশা করে, এবার যেন তারা এই একটা বিষয়ে চিরতরে একমত হন। তা না হলে, এবার যেমন বিএনপির আন্দোলন নামক অত্যাচার সহ্য করতে হয়েছে, ভবিষ্যতে আবারও আওয়ামী লীগের আন্দোলন দানবের তান্ডব সহ্য করা কঠিন হয়ে পড়বে!
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।