১৯৭১ এ যারা দেশমাতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, হত্যা লুন্ঠন তথা পাকিস্তানি হায়েনাদেরকে সহযোগীতা করেছিল, তাদেরকে আমরা রাজাকার বলি। যদিও রাজাকার, আলবদর নামক কিছু বাহিনী গঠন করে তারা এগুলো করেছিল, তথাপি আজ মীরজাফরের ন্যায় রাজাকারও একটা ঘৃনিত গালিতে পরিনত হয়েছে। চল্লিশ বছর পর হলেও সেই রাজাকার আলবদরদের বিচার শুরু হয়েছে, যদিও স্বাধীনতার পরপরই যাদের এই বিচার শুরু ও শেষ করার কথা ছিল তারা সেটা করতে পারেনি, এখন আবার তারাই একাজটা করছে, তারপরও সেটাকে বাহবা দিতেই হবে। শুধু তাই না, আমরা চাই এই বিচার কাজটা পরবর্তী সরকারও অব্যাহত রাখবে, তবে, এই সরকার আগামী তিন চারমাসের মধ্যেই আদালত কর্তৃক শাস্তিপ্রাপ্তদের সাজা কার্যকর করবে বলে আশা করি। ঝুলিয়ে রেখে রাজনৈতিক ফায়দা লুটবে না।
এখন দেখুন, যারা ৭১ এ দেশের বিরোধিতা করলো তারা দেশের শত্রু সন্দেহ নেই। তাহলে বিগত চল্লিশ বছর যারা প্রমানিত দুর্ণীতিবাজ, হত্যাকারী, কালোবাজারি, দেশের টাকা বিদেশে পাচার করে, জাতীয় স্বার্থকে নিজের ও পরিবারের স্বার্থে জলান্জলি দেয় তারা তাহলে কি? তারাওতো রাজাকার। এখন যারা মনে করেন, অন্যায়ের বিরুদ্ধে বললে মানুষ ভোট দিবে না, গনবিচ্ছিন্ন হয়ে যাবেন, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য অত্যন্ত পরিস্কার। লুটেরা বণিক গোষ্ঠি কোটি কোটি টাকা লুট পাট করে 'ভাত ছিটালে কাকের অভাব হয় না' নীতি নিয়ে ভোট পান, আর সৎ ও দেশপ্রেমিক নাগরিকেরা টাকার অভাবে সংসার চালাতে হিমশিম খান। তো, আপনি যুগের পর যুগ জেনে শুনেও লুটেরাদেরকে দলীয় তকমা দিয়ে, বিএনপি, আওয়ামী লীগের নামে বিভক্তি টেনে বংশংবদ গোলামী করতে পারেন, কিন্তু আমি কেন করবো। আমিতো জানি, সৎ মানুষের একটা ভোটের দাম এক কোটি। অসৎ লোকের দশকোটি ভোটের উপর আমি বিষ্ঠা মারি। তো এগুলো নিজস্ব চয়েসের ব্যাপার। এমনতো না যে, 'সতি কেন বাশতলা, এইবারই পেরথম!' তারা বারবার দুর্ণীতি করবে, বারবার খুন গুম রাহাজানি করবে, কানাডা আমেরিকায় অবৈধ টাকায় মিলিয়ন ডলারের বাড়ী করবে রাতারাতি, আর আমি আপনি ২০/২৫ বছর সৎভাবে চাকুরী করেও একটা এপার্টমেন্টের মালিকও হতে পারবো না, তারপরও ওইসব দুর্ণীতিবাজদের জন্য এয়ারপোর্টে যাবো, কে কার আগে ফুল দিয়ে ধন্য হবো, এসব গোলামীতো সবাই করতে পারে না। তাই একজন মান্না, কিংবা ডক্টর কামাল কয়টা ভোট পেল না পেল অন্তত আমার কাছে তার কানাকড়িও মূল্য নেই। আমি দেখবো তারা মাঠে আছেন কি না, সত্য কথাটা বলছেন কিনা! দ্যাটস ইট। জয় বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




