গনতান্ত্রিক রাজনীতিতে ধর্মকে হাতিয়ার করে রাজনৈতিক বা নির্বাচনি ফায়দা লুটা কাম্য হতে পারে না। কিন্তু বাংলাদেশে কমবেশী সকলেই সেটা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত কয়েকমাসের বক্তব্যে সেই উদ্বেগটা খুব বেশী পরিলক্ষিত হচ্ছে। কারন তিনি ভালো করেই বুঝতে পারছেন যে এ বিষয়ে তিনি বিরোধী দলের সাথে পেরে উঠবেন না। আর একথা সত্য যে এবারের নির্বাচনে ধর্মীয় ট্রামকার্ড খুব বেশী খেলা হবে। এখন এ বিষয়ে সবিনয়ে একটা প্রশ্ন করতে চাই, তা হলো এ ট্রামকার্ড খেলার সুযোগগুলো তিনি কেন বিরোধী পক্ষের হাতে তুলে দিচ্ছেন? এটা কি ইচ্ছাকৃত নাকি সাবোটাজ? যেমন উদয়ন স্কুলে মেয়েদের শার্টের হাতা কেটে দেয়া, তাও আবার এক মন্ত্রীর বউ কর্তৃক। মিতা হকদের কথা না হয় বাদই দিলাম। ব্রাক বিশ্ববিদ্যালয়ে হিজাব বা নেকাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করা ঠিক নির্বাচনের আগে আগে! এগুলো কিসের আলামত? তাহলে এখন যদি কেউ বলে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশে এসব ইসলাম বিরোধী কার্যকলাপকে আসকারা দেয়া হয় কিংবা উস্কে দেয়া হয়, কিংবা বৃদ্ধি পায়, তাহলে কি খুব ভুল বলা হবে? এগুলো যদি ভূল হয়, তাহলেতো এসব বদমায়েসির বিরুদ্ধে কঠোর এ্যাকশন নেয়া উচিত এবং তা সময় ফুরিয়ে যাবার আগেই। না হলে শুধু মুখে মুখে 'আওয়ামী লীগ ইসলামের সেবক' বলেতো মানুষকে কনভিন্স করা যাবে না। যে কোন সভ্য দেশে কে কি পোষাক পড়বে তা কোন সরকার বা কতৃপক্ষ ঠিক করে দেবার কেউ না। এটা একান্তই তার ব্যাক্তিগত ব্যাপার। তবে ৯/১১ এর পর থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ইসলাম এলার্জির কারনে 'ভুয়া অছিলায়' হেজাব, নেকাবের বিরুদ্ধে কিছু কিছু বিতর্কিত পদক্ষেপ নেয়া হচ্ছে। বাংলাদেশে সরকারকে এসব বিষয়ে পরিস্কার ও কঠোর পদক্ষেপ নিতে হবে। কানাডার ফেডারেল সরকার, বিরোধী দল সকলেই একযোগে সাম্প্রতিককালে কুইবেক প্রাদেশিক সরকারের নেয়া এ ধরনের একটা উদ্যোগের কঠোর বিরোধিতা করেছে। কারন ধর্মীয় কারনে শুধু মুসলিমরা নয়, শিখ, ইহুদি সহ অনেকেই বিভিন্ন ড্রেস পরেন। এগুলোর বিষয়ে কথা বলা মানেই সমাজে অযথা বিশৃংক্ষলা সৃষ্টি করা। আর যদি কারও সত্যিই সত্যিই ইসলাম এলার্জি থেকে থাকে, তা হলে বাপের বেটার মত বুক ফুলিয়ে প্রকাশ করে দেয়া উচিত। তারপর দেখা যাবে জনগন কাকে রায় দেয়। ব্রাক বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপের বিরুদ্ধে সরকারের এখনই ব্যবস্হা গ্রহন করা উচিত।
ব্রাক বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপের বিরুদ্ধে সরকারের এখনই ব্যবস্হা গ্রহন করা উচিত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।