somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি বিদ্রোহী, তবে রণক্লান্ত নই!

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বিদ্রোহী, তবে রণক্লান্ত নই!
সেই দিন হবো ক্ষান্ত,
যেদিন আমার বাংলায়
চালু হবে আইনের শাষন,
সকলের জন্যই তা সমানভাবে প্রয়োগ হবে।
সকলে মানে কারা?
রাষ্ট্রপতি, ভিখারী, প্রধানমন্ত্রী আর রাস্তার ফুল কিংবা বই বিক্রেতা
বিরোধী দলীয় নেতা অথবা কুড়িগ্রামের ফুলবানু, কদে, সবুরা
হাইকোর্টের বিচারপতি কিংবা বেকার ভবঘুরে!
রমনা, লালবাগ কিংবা প্রত্যন্ত অন্চলের ডাকসাইটে পুলিশ অফিসার
এইসব 'সকলে'!
অন্যায় করলে সকলেরই দুহাত পিছনে নিয়ে
হ্যান্ডকাফ লাগিয়ে কোর্টে নেয়া হবে,
সিদ্ধান্তগুলো সেখানেই হবে, জামিন হবে কি হবে না!
কারো চোখের ইশারায় নয়, নয় কোন নুতন কচকচে নোটের
মাতাল করা গন্ধে!
দূর্ণীতি, খুন গুম কিংবা সিচকে পকেট মারা,
কোন কিছুতেই আর হাইকোর্ট থেকে
অগ্রিম জামিন নেয়ার দরকার হবে না।
দোতলা, তিনতলা রাস্তার চকচকে উদ্বোধনে
আমি বিভ্রান্ত নই,
বরং আমি প্রচন্ডরকম ভীত, না জানি কখন যেন সমুলে খসে পড়ে
নিরীহ পথচারীর উপর, ঘটে যায় কোন এক পরিবারের সলিল সমাধি!
চকচকে, ভারত থেকে সদ্য আমদানী করা বাস কিংবা ট্রাক দেখে আমি পুলকিত নই,
কারন 'ট্রেনিং বিহীন' গরু ছাগল চেনা ড্রাইভারদেরকে আমার বড্ড ভয়,
কখন কার যে 'তারেক-মিশুক' এর পরিনতি হয়!
তাই আমি চিরকাল বিদ্রোহী, রণক্লান্ত নই।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×