somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'যদি লাইগ্যা যায়' !

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা যত বলে পরিষদবর্গ বলে তা সদলবলে! ১৯৭৫ এর আগে দেশে কিছু অতি উৎসাহী 'কোরাস' গায়ক ছিলেন যারা খুব উগ্র শ্লোগান টোগান দিতেন, প্রচুর উস্কানী দিতেন। যেমন 'এক নেতা এক দেশ ....'। তারপর ৭৫ এর আগষ্টের মর্মান্তিক ঘটনার পর বহুদিন তাদেরকে খুঁজে পাওয়া যায় নি। সেই যে উনাদের বিশেষ 'মুজিব কোট' গায়ে থেকে খুলে ফেললেন, দীর্ঘদিন তা পরে রইলো অন্ধকার বাক্সে। কুচিমুচি অবস্হায়। ইতিমধ্যে দেশে এসে গেল 'জিয়া সাফারী স্যুট'। সে কি সাফারির বাহার! রাতের বেলায়ও চোখে সানগ্লাস, গায়ে হাফ হাতা সাফারী! ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। চারিদিকে দেয়াল লিখনে ভরে গেছে, 'শেখ হাসিনা আসছে, জিয়ার গদি কাঁপছে'। এরপর এলো আরো একটা মর্মান্তিক ঘটনা, ৩০শে মে। হাতা কাটা সাফারী এবার বাক্স বন্দী হলো। চোখ থেকে সরিয়ে নেয়া হলো কালো সানগ্লাস! ধুলো বালি ঝেরে মুছে পুরোনো বাক্স থেকে দুমরানো মুচরানো মুজিব কোট আস্তে আস্তে বের হতে শুরু হলো। মাঝখানে এরশাদের ফুল হাতা সাফারীর নয় বছর। ৯০ এর পর মুজিব কোট, হাতাকাটা সাফারী পালা করে পাচ বছর পর পর বাক্সবন্দি হয় আর বের হয়ে আসে। বিগত পাঁচটি বছর ছিল মুজিব কোটের প্রদর্শনী, এখন আবার বাক্স থেকে বের করে অনেকেই পুরোনো হাতা কাটা সাফারী ঘষা মাজা শুরু করছেন, যে কোন মুহুর্তে চোখে কালো সানগ্লাস লাগিয়ে বের হয়ে পরবেন পরবেন ভাব। তো এতদিন কোথায় ছিলেন হে কান্ডারী? না রাস্তায়, না পার্টি অফিসে, না আন্দোলনে! জেল জুলুম হুলিয়ার কোন আচরই লাগলো না আপনাদের গায়ে। কিন্তু তারপরও আপনারা জানেন কেমনে কিভাবে 'দৃষ্টি আকর্ষন' করা যায়। আর এক্ষেত্রে আপনাদের প্রধান অস্ত্রই হলো 'স্তুতি বাক্য'। যিনি যা নন, জীবনে যা করেন নাই কখনো তাকেই তা বলে স্তুতির অস্ত্রবাণ নিক্ষেপ করেন, 'যদি লাইগ্যা যায়' উদ্দেশ্য নিয়ে।

সর্বশেষ স্তুতির বাহার দেখেছিলাম ২০০৯ এর ডিসেম্বরে তাদের দলীয় কাউন্সিলে। সেখানে যত বক্তা বক্তব্য দিয়েছেন, কেউই দল ও দেশ নিয়ে কোন গবেষনামুলক বক্তব্য দেন নি, একের পর এক বক্তা 'ভাইয়া'র স্তুতি করে গেছেন। এবার শুরু হয়েছে 'The Political Thought of Tarique Rahman' নামের প্রকাশিত বই নিয়ে। দলের দীর্ঘদিনের ডেডিকেটেড কর্মীদেরকে না জানিয়ে, রাজনীতি, সমাজনীতি, দেশ নিয়ে যারা নিঃস্বার্থ ভাবনা চিন্তা করেন তাদের সকলেরই অজ্ঞাতসারে শুধুমাত্র 'ভাইয়াকে' খুশি করতে এই যে তোষামোদের প্রতিযোগীতা বিশ্বের দেশে দেশে করা হচ্ছে তাতে আর যাই হোক 'নুতন ধারা'র রাজনীতি, পরিবর্তনের রাজনীতি চালু করা যাবে না। আর তারেক রহমানকে যোগ্য রাষ্ট্রনায়ক করেও গড়ে তোলা যাবে না। পরিবারতন্ত্র গনতন্ত্রের একেবারে বিপরীত মেরুতে অবস্হান করলেও, তারেক রহমান কিংবা সজীব ওয়াজেদ জয় এ মুহুর্তে বাংলাদেশের রাজনীতিতে বাস্তবতা এটা অস্বীকার করা যাবে না। সুতরাং তাদের যারা ভালো চান, তাদের উচিৎ তোষামদি না করে, বরং তাদের এবং তাদের পরিবারের অতীতের ভুল ত্রুটি সাহসের সাথে তুলে ধরা এবং সে ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে তারা কি ধরনের পরিবর্তন আনবেন তার একটা 'তুলনামুলক' ও 'কমপেটিটিভ' কর্মসূচি তাদের সামনে নিয়ে আসা। যাতে করে তারা তাদের মা বাবার চেয়ে তারা আরো ভালো রাষ্ট্রনায়ক হবার সুযোগ পান। দেশের মানুষ পান শান্তিতে বাস করার সাংবিধানিক সুযোগ, আর জন্মগত অধিকার!
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×