সিপিবিকে কেন ভালো লাগে? কেন মুজাহিদুল ইসলাম সেলিম ও মন্জুরুল আহসান খানকে ভালো লাগে? কারন এই সিপিবি আর সেই সিপিবি এক নয়। মুজাহিদুল ইসলাম সেলিম আর মন্জুরুল আহসান খান আমার চোখে অন্যতম সেরা, দেশপ্রমিক ও সত রাজনীতিক। বিগত এক যুগ ধরে সেটা পর্যবেক্ষন করছি। সংক্ষেপে দু একটা উদাহরন দেই। প্রথমতঃ উনারা দেশের রাজনীতির 'আপদ ও বিপদ' কে নিরপেক্ষভাবে চিহ্নিত করতে পেরেছেন ও যথারীতি সমান দুরুত্ব বজায় রাখছেন। ভন্ড রাজনীতির স্বার্থে দেশের স্বার্থকে জলান্জলি দেন না ও দায়িত্বহীন বক্তব্য দেন না। যে মুহুর্তে কিছু অর্বাচীন, প্রতারক ও দায়িত্বহীন পলিটিশিয়ান কথায় কথায় দেশকে জংগীবাদি ও সন্ত্রাসীদের আখড়া বলে বিশ্ব সন্ত্রাসের মোড়ল সাম্রাজ্যবাদি শক্তির কৃপা লাভ করতে মরিয়া, প্রকারান্তরে এসব বলে তাদেরকে নো ভিসা সিল দিয়ে অগ্রিম ইনভাইটেশন দিয়ে রাখছে, নিজেদের আভ্যন্তরীন সমস্যা সমাধানের মোড়লগিরি ওদেরকে বন্ধক রাখছে সে মুহুর্তে তারা মৌলবাদ, জংগীবাদ বিরোধিতা করতে গিয়ে ভুলে যান না যে এ মুহুর্তে বিশ্বে একটা বিশেষ ধর্মকে, সম্প্রদায়কে ঐ সাম্রাজ্যবাদী মোড়লেরা টার্গেট করেছে সন্ত্রাসী বা 'ওয়ার এগেইনেস্ট টেরোরিজম' এর নামে মধ্যপ্রাচ্যের তেল ও সম্পদ দখলের জন্য। যার প্রমান ইরাক, লিবিয়া, মিসর, সিরিয়া ইত্যাদি। সুতরাং সত্যিকার মৌলবাদ ও জংগীবাদ বিরোধিতা যেন কখনই ঐ দুস্কৃতিকারীদের স্বার্থ হাসিলের হাতিয়ার হয়ে না যায় সে দিকটা তারা খেয়াল রেখেছেন চৌকষ রাজনীতিকের মতই। ২০০১ এর ৯/১১ এর পরে যখন সারা বিশ্বে ঐ সাম্রাজ্যবাদি দুস্কৃতিকারীর ভাষায় 'হয় তুমি আমার পক্ষে না হয় বিপক্ষে' ধুয়া তুলে আতন্ক সৃষ্টি করে, এমন কি বাংলাদেশেও কোন ইসলামিক নামধারী রাজনীতিকেরাও সাহস করে নি, সেই মুহুর্তে সিপিবির তৎকালীন সভাপতি মন্জুরুল আহসান খান ও সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিমই সর্বপ্রথম ঢাকার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে ঐ বিশ্বভন্ডদের মুখোশ খুলে দেয়, সোচ্চার কণ্ঠে প্রতিবাদ জানায় সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের নামে একটা বিশেষ ধর্মকে, সম্প্রদায়কে টার্গেট করার বিরুদ্ধে। সেই থেকে শুরু........আজও তাদের প্রতিটি কাজ ও প্রতিটি কথা দেশের সত্যিকার সিপাহসালারের মতই। সর্বশেষ তারা নিরপেক্ষভাবে চেষ্টা করছেন ভন্ডদের তৈরী করা দেশের এ কৃত্রিম সংকট নিরসনের। তাদের সফলতা কামনার পাশাপাশি আশা করি দেশের ভন্ড রাজনীতিকে শুদ্ধ করতে তাদের তরবারী চলতেই থাকবে মীরজাফরদের বিরুদ্ধে। জয় বাংলাদেশ।
আশা করি দেশের ভন্ড রাজনীতিকে শুদ্ধ করতে তাদের তরবারী চলতেই থাকবে মীরজাফরদের বিরুদ্ধে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।