জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একেএম ওয়াহিদুজ্জামানের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে। কারন তিনি ফেসবুকে কোন এক নেতা নেত্রী বা তাদের পরিবারের বিরুদ্ধে কি সব কুৎসা রটিয়েছিলেন। বেশ ভালো কথা। তাহলে, বিগত কয়েক দশক ধরে, নিদেন পক্ষে বিগত পাঁচ বছর যারা জনসভা, সেমিনার, সিম্পোজিয়ামের নামে নেতা নেত্রীদের একে অপরের চৌদ্দ গোষ্ঠির যে পিন্ডি এত দিন চটকালেন তাদের কি হবে??? আন্ডাও হবে না। এই যে স্ববিরোধিতা এটাকেই বলে গনতন্ত্রের নামে ভন্ডামি। একই দেশে আইনের দুই রকম কু-ব্যবহার। এ কারনেই দেশে আগামী দিনেও কোন শান্তি আসবে বলে আমি মনে করি না। কারন দেশটা কারো প্যাটারনাল, ম্যাটারনাল প্রোপার্টি নয়। আইন সবার জন্যই সমান হতে হবে, এর কোন বিকল্প নেই। ওয়াহিদ সাহেব যে নির্দোষ সেটা আমি বলছি না, কিন্তু আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হচ্ছে না। এর পরিনতি অতীতেও কখনো ভালো হয় নি, এবারও হবে না। ফল ভোগ করতে হবে। কিন্তু দুঃখ লাগে, যখন এসব অপকর্মের জন্য ফল ভোগ করা শুরু করবেন, তখন নিজেদের অতীতের কৃতকর্মের আমলনামা কখনোই খতিয়ে দেখবেন না, দোষারোপ করবেন 'বায়বীয় বিষয়গুলোকে'। ভন্ডদেরকে নিন্দা জানানোর ভাষাও নেই।
আলোচিত ব্লগ
সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।