somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কেনো আর্জেন্টিনা আমার প্রিয় দল!

১৬ ই জুন, ২০১৪ রাত ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় দল আর্জেন্টিনার আজ প্রথম খেলা। যেহেতু বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না, সুতরাং যে দলটাকে দীর্ঘদিন ধরে সাপোর্ট করি সেটা হলো আর্জেন্টিনা।
খেলার সাথে রাজনীতির কোন সম্পর্ক থাকা উচিত নয়। কিন্তু যারা গ্রাম, শহর, দেশ ও বিশ্বকে নিয়ন্ত্রন করেন তারা রাজনীতিকে ব্যবহার করেন খেলার মধ্যেও। তাদের কু রাজনীতি, শোষন নিপীড়নমুলক রাজনীতির বিরুদ্ধে নির্যাতিত, নিপীড়িতদের পাশে দাড়ানোকে, সমর্থন করাটা যদি রাজনীতি হয় আমি সে রাজনীতি করেই যাবো।

আমি কেন আর্জেন্টনাকে সাপোর্ট করি? ১৯৮২ সালের কথা। বিশ্ব সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের পুরোনো মোড়ল ব্রিটিশ যেদিন গা'য়ের জোরে আর্জেন্টিনার মত দুর্বল দেশের একটা দ্বীপ 'ফকল্যান্ড' যুদ্ধ জাহাজ পাঠিয়ে দখল করে নিল সেদিন থেকেই। কাকতালীয় ভাবে সে বছরই অনুষ্ঠিত হলো বিশ্বকাপ ফুটবল-৮২। স্পেনে অনুষ্ঠিত সে বিশ্বকাপ সে বছর থেকেই রাত জেগে দেখার অভ্যাস। ইটালীর 'পাওলো রোসি' ইটালীকে এনে দিল চ্যাম্পিয়নশীপ ।

তবে সে বছর থেকে যখনই ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা খেলা হয় তখনই সেটা মনোযোগ দিয়ে দেখি আর আর্জেন্টিনাকে সমর্থন করি। ভাবখানা এমন যেন যুদ্ধটা ফুটবল মাঠেই হচ্ছে। সে বছর থেকেই এ পর্যন্ত যতগুলো খেলা ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা খেলেছে আমার জানা মতে কোন খেলাতেই ইংল্যান্ড বিজয়ী হতে পারে নি। সে বছরই (৮২) কিছুটা আর ৮৬ সালেতো কথাই নেই। বাড়তি যোগ হয়েছে দিয়াগো ম্যারাডোনা। মনে পড়ে বাড়ীতে আমার বেডরুমে ম্যারাডোনার ঢাউস সাইজের একখানা ছবি অনেকদিন যাবত ঝুলানো ছিল।

ঢাকায় আধুনিক ফুটবলের রুপকার আবাহনী ও কিংবদন্তি ফুটবলার সালাউদ্দিন আর বিশ্বকাপে আর্জেন্টিনা, বিশ্ব তারকা ম্যারাডোনা বলে মিছিল টিছিল করেছি, চিল্লায়ে গলা ফাটিয়েছি অনেক। তাই বলে ওদের পতাকা নিয়ে কখনো মিছিল করিনি। করার প্রশ্নও উঠে না। কানাডায় আমার বাড়ীতে আমরা আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা দুইভাগে বিভক্ত। খেলা শেষ, বিভক্তিও শেষ। গোটা বাংলাদেশটাও মনে হয় তাই। খেলা শেষে আমরা সবাই বাংলাদেশী, একদেশ, এক জাতি, এটাই সবচেয়ে বড় পরিচয়। জয় বাংলাদেশ।


সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৪ রাত ১১:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×