somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সুযোগ বার বার আসে না....

১৮ ই জুন, ২০১৪ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুযোগ বার বার আসে না। বাংলাদেশকে গভীর খাঁদের কিনারা থেকে টেনে তুলতে এবার সুযোগ এসেছে মাননীয় হাইকোর্ট এর সামনে। বিগত ৫ই জানুয়ারীর সংবিধান রক্ষার তথাকথিত নির্বাচনে ১৫৪ জন মানুষ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন, আরো সত্যি করে বললে বলতে হয় নানান ম্যাকানিজম করে, কায়দা কৌশল করে নিজেদেরকে নির্বাচিত করতে সফলতা অর্জন করেছেন। সত্যিকার ভাবে প্রতিদ্বন্দিতামুলক নির্বাচন হলে এদের ঠিক কতজন নির্বাচিত হয়ে আসতে পারতেন, আর কতজনের জামানত বাজেয়াপ্ত হতো সেটা নিয়ে কোটি কোটি মানুষের সন্দেহ রয়ে গেছে। সেটা নিয়েই চ্যালেন্জ হয়েছে কোর্টে।

বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়ে আসা সংক্রান্ত গণ প্রতিনিধিত্ব আদেশ এর ১৯ ধারাটাকেই চ্যালেন্জ করা হয়েছে। বলা হয়েছে এটা মুল সংবিধানের ৭, ১১, ২৭, ৩১, ৬৫ (২), ১২১ ও ১২২ (২) অনুচ্ছেদের পরিপন্থি। সংবিধানের ৭ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে।’ সংবিধানের ৬৫(২) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘একক আঞ্চলিক নির্বাচনী এলাকাসমূহ হইতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইনানুযায়ী নির্বাচিত তিন শত সদস্য লইয়া এবং এই অনুচ্ছেদের (৩) দফার কার্যকরতাকালে উক্ত দফায় বর্ণিত সদস্যদিগকে লইয়া সংসদ গঠিত হইবে; সদস্যগণ সংসদ-সদস্য বলিয়া অভিহিত হইবেন।’ ১২২(১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার-ভিত্তিতে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হইবে।’

ইতিমধ্যেই পাঁচ জন এমিকাস কিউরি মত দিয়েছেন। তাদের মধ্যে ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিক-উল হক এবং বদিউল আলম মজুমদার ১৫৪ সংসদ সদস্যের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা অবৈধ বলে মত দেন। তাদের নির্বাচিত ঘোষণা বৈধ বলে মত দিয়েছেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি এবং ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

এবার মাননীয় হাইকোর্টের সিদ্ধান্ত দেবার পালা। হতে পারে এটা আর দশটা সিদ্ধান্তের মত গতানুগতিক, কেউ মনে রাখবে না, কিছুদিন পর ভুলে যাবে। আবার এটাও হতে পারে, এই সিদ্ধান্তটাই হবে ইতিহাসে বাংলাদেশের একটা মাইল ফলক। এখান থেকেই ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ, শুরু করতে পারে সত্যিকার গনতন্ত্রের পথে ঐতিহাসিক অভিযাত্রা। ইতিহাসের পাতায় ঠাই করে নিতে পারে হাইকোর্টের এই অবিস্মরণীয় রায়। দেখা যাক, আমাদের কপালে কি লিখা আছে!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×