somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আর যদি বাণিজ্য মন্ত্রণালয় এই অপকর্মের সাথে জড়িত থাকে, সর্ষের মধ্যে ভুত থাকে, তাইলে দয়া করে আর নাটক না করাই ভালো!

১৯ শে জুন, ২০১৪ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোটি টাকার প্রশ্নটা হলো, কাজটা আসলেই আমি করতে চাই কি না? যদি করতে চাই তাহলে যেভাবে করলে কাজটা শেষ করা যাবে সেভাবেই করতে হবে। করতে চাওয়ার ক্রাইটেরিয়াগুলো কি? উত্তরটা সিম্পল, এটা কি আমার স্বার্থে করছি? এটা করে আমার লাভ কি? রাইট, সেটাই আগে বের করা দরকার। আমার লাভ টা কি!

নারায়নগন্জে, ফেনীতে ৭ খুন, মানুষকে জ্বলন্ত পুড়িয়ে মারাটা অবশ্যই নৃশংসতা। সেটা সবার চোখে পড়েছে। প্রতিটা বিবেকবান মানুষের মনে আঘাত করেছে। অথচ ষোল কোটি মানুষকে প্রতিদিন তিলে তিলে বিষাক্ত খাবার খাইয়ে মেরে ফেলা হচ্ছে সেটা কারো মনেই তেমন একটা রেখাপাত করছে না। কারন এটা একসাথে ঘটছে না, এটার ভয়াবহতা আমরা চোখের সামনে দেখতে পারছি না। বিচ্ছিন্নভাবে দেশী বিদেশি ডাক্তারদের কাছে, হসপিটালে দৌড়াচ্ছি, কাড়ি কাড়ি টাকা ঢালছি নিজের, পরিবারের চিকিৎসার জন্য, কাউকে তেমন দায়ী করতে পারছি না। কারন আমরা বাঙালীরা হঠাত করে যে ঢেউটা আসে সেটার জন্য যতখানি লাফ দিয়ে উঠি, ধীরে ধীরে প্রাণ বায়ু নির্গত হয়ে গেলেও খোঁজ রাখি না, নিয়তি বলে মেনে নেই।

এমনিতেই পচা তেল, ধুলাবালি, মশা মাছির কারনে বাংলাদেশের খাবার রোগমুক্ত থাকে না, তার উপর ইচ্ছে করে, রাতারাতি শর্টকার্টে বড়লোক হবার নেশায়, অন্যের সর্বনাশ করে নিজের পৌষমাস আনার কাজে কিছু মানুষ খাবারে ফরমালিন নামক বিষ মেশায়। সরকার উদাস। কারন তাদের খাবার থাকে নির্ভেজাল, ফলমুল আসে বিদেশ থেকে।

হঠাত করেই সরকার কিছুটা সক্রিয় হয়েছে। ফলে ফল ব্যবসায়ী, আম ব্যবসায়ী, খাবার ব্যবসায়ীরা ধর্মঘট, হরতালের হুমকি দিচ্ছে। খুব তাড়াতাড়িই এই অভিযান নিস্তেজ হয়ে যাবে, যেমনটা হয় পরিবহন নেতাদের কথায় কথায় ধর্মঘটের হুমকির কারনে দেশের পরিবহন ব্যবস্হাকে শক্তিশালী করা যায় না। দুর্ণীতিমুক্ত করা যায় না।

সলিউশনটা তাহলে কি? প্রথম সলিউশনটা হলো জনগনের সচেতনতা। জনগনতো সচেতনই আছে, তাইলে আর কি করা দরকার! যেটা দরকার সেটা হলো সরকার মাত্র তিনমাস সময় নিতে পারে। দুটো মাস সরকারী উদ্যোগে সারা দেশের প্রতিটি জেলা, উপজেলা, গ্রামে গন্জে রেডিও টিভি ও বায়োস্কোপের মাধ্যমে খাবারে বিষ মেশানোর ভয়াবহতা ও মানব দেহে তার প্রত্যক্ষ ভয়ংকর প্রভাব, অসুখ বিসুখের বিষয়গুলো জনগনকে জানাতে হবে। নাটক, সিনেমায় প্রচার করতে হবে বাধ্যতামুলকভাবে। এমনভাবে সেটা করতে হবে যেন জনগন তাতক্ষণিক প্রতিক্রিয়ায় ঘর থেকে লাঠি সোটা নিয়ে বের হয়ে আসে অপরাধীকে ধরতে। সেই রকম একটা জনসচেতনতা দু মাসের মধ্যেই করা সম্ভব। ঠিক তৃতীয় মাসে সাড়াসী অভিযান। মুলৎপাটন করা শুরু ফরমালিনের উৎস স্হল, অসৎ ব্যবসায়ীদের ধরপাকর অভিযান। দেখুন রেজাল্ট আসে কি না।

আর যদি বাণিজ্য মন্ত্রণালয় এই অপকর্মের সাথে জড়িত থাকে, সর্ষের মধ্যে ভুত থাকে, তাইলে দয়া করে আর নাটক না করাই ভালো!
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×