somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্যায়টা কার? আদর্শ ত্যাগী কে ওরা না আপনি?

৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরুন খুব ছোটবেলায় সেই যে নুরু স্যার কিংবা আতর মাষ্টার আপনার হাতে প্রথম 'আদর্শ লিপি' বইটা তুলে দিয়ে সারা জীবনের জন্য কিছু বিষয়ের ক্ষুধা ও পিপাসা সৃ্ষ্টি করে দিয়েছিলেন, এখন একটু বড় হয়ে সেই 'ক্ষুধা ও পিপাসা' নিবারনের জন্য আপনি যেখানেই কোন দোকান দেখেন আপনি ঢুকে পড়েন। সেটা কি আপনার অন্যায় হবে?

তো আপনি প্রথমেই ঢুকলেন একটা দোকানে যেটার সাইনবোর্ডে লেখা 'শিক্ষা, শান্তি, প্রগতি', আপনি ভাবলেন এখানে এই জিনিষগুলো বেচা বিক্রি হয়। কিছুক্ষণ সেখানে অবস্হানের পর আপনি বুঝলেন আপনি আসলে ভুল দোকানে ঢুকে পড়েছেন। সেই দোকানের সাইনবোর্ডে ওগুলো থাকলেও আসলে সেখানে শিক্ষার কোন বালাই নেই, শান্তিতো প্রশ্নই উঠে না, আর প্রগতির কথা নাই বা বললাম।

এরপর আপনি বের হয়ে এলেন। পাশেই আর একটা দোকানের সাইনবোর্ড আরো চমকপ্রদ। সেখানে লেখা, 'শিক্ষা, শান্তি, ঐক্য, প্রগতি', আপনি ভাবলেন নিশ্চয়ই এখানে এসব পাওয়া যাবে। যেয়ে আবারো আপনি ঠকলেন, দেখলেন ঐক্যতো দুরের কথা, একজন আর একজনকে তাড়িয়ে বের করে দিচ্ছে। বের হয়ে এলেন।

পরের দোকানটা আরো চাকচিক্যময়। আরো এক কাঠি সরেষ! সেখানে লেখা, 'শিক্ষা, শান্তি, ঐক্য, উন্নয়ন, প্রগতি', আপনি ভাবলেন বাহ, এখানে মেইন কোর্সের সাথে আবার সালাদ, বোরহানীও আছে। যেয়ে দেখলেন, ওরে বাপস! লুটপাট করে নিজেদের ভাগ্য উন্নয়নে এরা আসলেই সরেষ! আপনি দ্রুত বের হয়ে এলেন।

আপনার হাতে কিন্তু এখনও সেই 'আদর্শ লিপি'র মেন্যুটাই ধরা। বাইরে এসে হাপাচ্ছেন। আশে পাশে আরো সব আলো ঝলমল নানান চটকদারী সাইনবোর্ডের সামনে দাড়িয়ে কিছু লোক আপনাকে ডাকছে, আসুন ভাই আমাদেরটা ট্রাই করুন। আপনি ক্লান্ত, শ্রান্ত, অবসন্ন।

কিছু দুরে সবুজ ঘাসের উপর যেয়ে বসে পড়লেন। ভাবছেন এখনও কি আদর্শ লিপিটা ধরেই থাকবেন, নাকি পাশের ডাষ্টবিনে ছুড়ে ফেলে দিবেন! ঐসব দোকানে ঢুকে পড়ে কি আপনি ভুল করেছিলেন নাকি ওরা 'মুখে শেখ ফরিদ, বগলে ইট' লাগিয়ে আপনার সাথে প্রতারনা করেছে! ওরা আদর্শচ্যুত নাকি আপনি আদর্শ ত্যাগি, ব্যাকডেটেড! ভাবছেন আর ঘামছেন। চিন্তিত, কপালে ভাজ লক্ষনীয়! তবে সুখের কথা, কিছুক্ষণের মধ্যে আপনি আবিস্কার করলেন, ইউ আর নট এ্যালোন! আপনার চারিদিকে ভীড় বেড়েই চলেছে। সবুজ ঘাষের উপর শুধুই মানুষ আর মানুষ!
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×