somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খবরে প্রকাশ............

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খবরে প্রকাশ, "জাতীয় সংসদে বোমা হামালায় দগ্ধদের ছবির পেপার কাটিং দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দগ্ধ ও আহতের ছবি দেখে সংসদের নেমে আসে শোকাবহ নীরাবতা। ছবি দেখানোর সময় প্রধানমন্ত্রী নিজেও কাঁদলেন, কাঁদালেন গোটা সংসদকেও।

মঙ্গলবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে বিএনপির অবরোধ কর্মসূচির মধ্যে হামলায় আগতের ছবি দেখান। প্রধানমন্ত্রী যখন এ ছবিগুলো দেখাচ্ছিলেন তখন তার সঙ্গে কাঁদছিলেন, সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, বিরোীধ দলীয় নেত্রী রওশন এরশাদ। গোটা সংসদ জুড়ে তখন ছিল পিনপন নিরাবত্ াএসময় সংসদের বৈঠকে উপস্থিত অনেক সংসদ সদস্যকেও কাঁদতে দেখা যায়"।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অনুভুতিকে আমি সত্যি বলে মনে করছি এবং সেটাকে আমি শ্রদ্ধা জানাই। তিনি বাংলাদেশী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা। পাকিস্তানি হায়েনাদের কবল থেকে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করা এই দেশের প্রতি তার অপরিসীম দরদ রয়েছে বলেই আমি মনে করি। এখন তাকে তার এই ফিলিংসকে, দরদকে জাতির সামনে প্রমান করতে হলে অতি সত্বর তিনি যা করতে পারেন তা হলো:

১) সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক দলগুলোকে ইমিডিয়েটলি আলোচনার টেবিলে ডাকতে পারেন।
২) সেই আলোচনায় সুশীল সমাজের কিছু প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, পেশাজীবি, সাংবাদিকদেরকেও ডাকবেন।
৩) আলোচনাটা অবশ্যই লাইভ টিভিতে প্রচারিত হবে।
৪) আলোচনার ভিত্তিতে যে বিষয়গুলোতে ঐক্যমত হতে হবে তা হলো:
ক) বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের জাতির জনক, জাতীয়ভাবে তার জন্ম ও মৃত্যু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হবে, অফিস আদালতে একমাত্র তার ছবি ব্যবহার হবে। তাকে কোন দলীয় পোষ্টারে, রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না। বছরে মাত্র দুটো দিনে তাকে নিয়ে সভা হবে, সেখানে সকল দল উপস্হিত থাকবেন।
খ) সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার প্রথম ঘোষনাকারী জিয়াউর রহমানকে যথাযোগ্য সম্মান জানানো হবে। তার ছবিও কোন রাজনৈতিক দল দলীয়ভাবে ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র তার জন্ম ও মৃত্যু দিবস জাতীয়ভাবে পালিত হবে।
গ) মজলুম জননেতা মাওলানা ভাষানী, শেরে বাংলা ফজলুক হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন কারী আ স ম রব, স্বাধীনতার প্রথম ইশতেহার পাঠকারী শাজাহান সিরাজ, জয়বাংলা শ্লোগানের রুপকার, স্বাধীনতার নিউক্লিয়াসের জনক সিরাজুল আলম খান, নিউক্লিয়াসের সদস্য আব্দুর রাজ্জাক, কাজী আরিফ সহ মুক্তিযুদ্ধে গুরুত্বপুর্ন ভুমিকা পালনকারী সকলকে দলীয় বিবেচনার বাইরে যথাযোগ্য মর্যাদা দিতে হবে।

ঘ) জাতীয় সংসদের মেয়াদ চার বছর মেয়াদ করা
ঙ) দলীয় সাংসদের নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে পারা
চ) দুদক, নির্বাচন কমিশন, পিএসসি স্বাধীন করে দেয়া
ছ) আইনকে নিজ গতিতে চলতে দেয়া
জ) ভিআইপি প্রথা তুলে দেয়া
ঝ) ভিখারির জন্য আইনের যে প্রয়োগ রাষ্ট্রপতির জন্যও একই প্রয়োগের ব্যবস্হা করা
ঞ) শক্তিশালী ও স্বাধীন অডিটর জেনারেল নিয়োগ করা
ট) এক ব্যাক্তি দু বারের বেশী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সাংসদ, চেয়ারম্যান ও দলীয় কর্মকর্তা হতে না পারা
ঠ) হরতাল অবরোধে ক্ষতিগ্রস্হদের কমপক্ষে এক কোটি টাকা করে ক্ষতিপুরন দেয়া
৫) উপরের বিষয়গুলোতে একমত হলে, অবিলম্বে জাতীয় সংসদের নির্বাচনের ব্যবস্হা করা

প্রশ্ন হলো, নেত্রী কি সেটা করবেন? দেশকে ভালবাসলে না করার কোনো কারন নেই। দেশটা আওয়ামী লীগ বা বিএনপির নয়, দেশটা ষোল কোটি মানুষের। আপনাদের ক্ষমতার লোভের আগুনে আর একটাও সাধারন মানুষের জানমালের ক্ষতি কোন সুস্হ ও বিবেকবান মানুষ দেখতে চায় না। এনাফ ইজ এনাফ!
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বঙ্গভঙ্গ থেকে চব্বিশ, পূর্ব বাংলার ইতিহাস ও বাংলাদেশের আত্মপরিচয়

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩৩

বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে বর্তমান সময়ে একটি বিরাট পরিবর্তনের ধাক্কা লেগেছে যা এক গভীর মনস্তাত্ত্বিক রূপান্তর এবং আত্মোপলব্ধির ঐতিহাসিক সন্ধিক্ষণ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে দীর্ঘ পনের... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুদণ্ড কার্যকরের খবর পররাষ্ট্র মন্ত্রণালয় জানল পত্রিকা পড়ে: তাহলে দূতাবাসের কাজটা কী?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:১১

মৃত্যুদণ্ড কার্যকরের খবর পররাষ্ট্র মন্ত্রণালয় জানল পত্রিকা পড়ে: তাহলে দূতাবাসের কাজটা কী?

১৪ অক্টোবর মক্কায় দুজন বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। তাঁদের নাম নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

×