somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাষ্ট ফর ইমাজিনেশন-------

০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিশটি বছর দেশের বাইরে আছি। ১৯৯০ আর ২০১৪ এর মধ্যে অনেক ফারাক। ৯০ এর কথা বলছি কারন সে সময় জনসেবার একটা দায়িত্ব পেয়েছিলাম। পাঁচ বছরের জন্য পেলেও ছিলাম মাত্র পৌনে দু বছর। সে দিন রাতে, বিজয়ের রাতে হাজার হাজার মানুষের জনসমাগমে বলেছিলাম, সারা দেশে এরশাদ কি করছে, অন্যরা কে কি করছে, জানি না, কেয়ারও করি না। আমার এ এলাকায়, এই উপজেলায় আমি ঘুষ খাব না, কাউকে খেতে দিব না। আমি দুর্নীতি করব না, কাউকে করতে দিব না। আমার প্রশাসনের কেউ যদি দুর্নীতি করে, তাদের রেহাই দেয়া হবে না (একটু খারাপ ভাষায় বলেছিলাম সেদিন)।

পরবর্তীতে অফিস শুরু করার পর দেখলাম, যে কথা বলেছি সেটার পুরোটা বাস্তবায়ন করা কঠিন কাজ। আমি নিজে শতভাগ সততা বজায় রেখে কাজ করার চেষ্টা করেছি, ঘুষ দুর্নীতির প্রলোভনকে চোখ রাঙিয়ে দুর করে দিয়েছি। নিজেরটা এভাবেই কন্ট্রোল করেছি। কিন্তু অপরেরটা? অনেকেই শুনে অবাক হবেন যে, যে কয়দিন এরশাদ ক্ষমতায় ছিল, অর্থাত ১৯৯০ এর ৬ই ডিসেম্বর পর্যন্ত আমার উপজেলায় দুর্নীতি খুব কম হয়েছে কিংবা আমার নজরে পড়েনি। এটার কারন কাটা দিয়ে কাটা তুলা বা বিষ দিয়ে বিষ ক্ষয় করার মত ব্যবস্হা নিয়েছিলাম। ডিটেইলস ষ্ট্রাটেজিটা বলছি না এখানে।

তবে এরশাদের পতনের পর পরিস্হিতি পরিবর্তন শুরু হয়, সে গল্প অন্যদিন বলা যাবে। আজ শুধু ভাবি, এখন যদি দায়িত্ব পেতাম, কি করতাম?

বিশটি বছর কানাডা আমেরিকায় কাটিয়ে বিশেষ করে আমার বর্তমান অফিস থেকে যা কিছু শিখেছি সেগুলোর প্রয়োগ করতে পারতাম। এই দেশে কি সরকারী, কি ব্যাক্তি পর্যায়ে, ঘৃনা ছড়ানো দন্ডনীয় অপরাধ। বক্ত্বতা বিবৃতিতে হিংসা, বিদ্বেষ না ছড়িয়েও প্রতিপক্ষ রাজনৈতিক ব্যাক্তিকে পর্যদুস্ত করা যায় সেটা শিখেছি। মানুষকে কিভাবে আরো কাছে টেনে নেয়া যায়, আরো বেশী করে ভালোবাসা যায় সেটা শিখেছি। উন্নয়নের অগ্রাধিকার বলতে কি বুঝায়, প্রজেক্ট কিভাবে অনটাইম শুরু করে নির্দিষ্ট সময়ের মধ্যে শতভাগ সফলতার সাথে শেষ করা যায় শিখেছি। জবাবদিহিতা, নৈতিকতা বিরোধী কাজ গুলো কত প্রকার কি কি, কত ছোট ছোট বিষয়ও যে অনৈতিক হতে পারে সেটা জেনেছি। মানুষকে কিভাবে প্রশিক্ষিত করে, আরো বেশি মোটিভেটেড করে তাদের কে ইনভলব করা যায় সেটা শিখেছি। অন্যের অধিকার ক্ষুন্ন না করে কিভাবে রাস্তায় হাটা চলা করতে হয়, নিত্য জীবন পালন করা যায় সেটাও জেনেছি। অন্যায়ভাবে ব্যাক্তিগত লোভ লালসা আগেও ছিল না, আর আজ এতদিন পর কিভাবে নিজের বিরুদ্ধে সামান্য অভিযোগ থাকলেও সেটার বিচার আগে করা উচিত, করা যায় সেটা শিখেছি। এগুলো সবই শেখার সামান্য মাত্র। তবে, আল্লাহ তায়ালার সৃষ্ট এই বিশাল দুনিয়ায় শেখার কোন শেষ নেই, এক জীবন শেখার জন্য, জানার জন্য যথেষ্ট নয়।

নাহ, আমার কোন রাজনৈতিক অভিলাষ আগেও ছিল না, এখনো নেই। নিজের ঢোল পেটানোও উদ্দেশ্য না। তবে, একবার যদি কেউ এসে বলতো, এই নাও, তোমাকে ছয়মাস সময় দিলাম, এই ছয়মাসে দেখি তুমি কি পরিবর্তন আনতে পারো, হোয়াট ডিফারেন্স ক্যান ইউ মেইক, হিন্দি ছবি 'নায়ক' এর রোল করা প্রিয় নায়ক অনিল কাপুরের ভুমিকায় নিজেকে কল্পনা করে নিজের ব্লাড প্রেসার হাই করার মধ্যেও দোষের কিছু দেখি না! কি বলেন সবাই?






২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×