somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মালাউন, রাজাকার, ছাগু, হাম্বা বলা বন্ধ করুন, কেউ অপরাধী হলে তাকে আইনের হাতে সোপর্দ করুন।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত রাতে ঘুমাতে গিয়েছি বেশ দেরীতে। এমনিতেও আমার ঘুম এখন বেশ পাতলা হয়ে গেছে। বিশেষ করে গত ক বছর বাংলাদেশের রাজনৈতিক পরিস্হিতি আর তার চাইতেও বড় কারন হলো নুতন প্রজন্মের একটা বড় অংশের কথা বার্তা আচার আচরনে পরিবর্তন লক্ষ্য করে, অগ্রজদের সেই নেগেটিভ পরিবর্তনে বাতাস দেবার প্রবনতার কারনে। রাত তিনটার দিকে ঘুমালেও ভোর ছটার দিকে ঘুম ভেঙে যায়, হাত বাড়িয়ে আই ফোনটা তুলে নিতেই ফেসবুকের একজন জনপ্রিয় বন্ধুর স্টাটাস পড়ে ভাবি এভাবেই কি আমরা সুস্হ্য সমাজ গঠনের দিকে এগিয়ে যাচ্ছি? নাকি একটু পন্ডিত পন্ডিত ভাব দেহে মনে এনে, সস্তা কথা বার্তা বলে, হাজার খানেক লাইক কমেন্ট পেয়ে আনন্দে আহলাদিত হচ্ছি, বুঝতেও পারছি না যে, জন্ম জন্মান্তরের জন্য দেশকে টুকরো টুকরো করে প্রভুদের মনোরন্জনে নিজেদেরকে সমর্পিত করছি!

কথা হলো বিএনপি আওয়ামী লীগ জামাত জাপা এসব কিছুর বাইরে কি আমরা আর কিছুই ভাবতে পারি না? কেন পারি না? ওই সব দলের নেতা নেত্রীরাতো ক্ষমতায় যাবার স্বার্থে দেশকে জাহান্নামে পাঠাতে একটুও দ্বিধা করছে না। সুস্হ ও হেলদি সমাজ গঠনে তাদের পাচ পয়সার অবদান গত চল্লিশ বছরে নেই। কিছু দালান কোঠা করলেই দেশ সিংগাপুর কানাডা হয়ে যায় না। কেন বলছি? আসি মুল কথায়।

যে কোন দেশের উন্নতির পিছনে রয়েছে সেই দেশের জাতির ঐক্যবদ্ধ প্রয়াস। আমাদের দেশে তিলে তিলে ভাইকে ভাইয়ের, বোন কে বোনের, বন্ধুকে বন্ধুর শত্রু বানিয়ে দেয়া হচ্ছে। যে কোন সভ্য দেশে 'বুলিয়িং' বা 'নেইম কলিং' একটা বড় অপরাধ। আমরা কথায় কথায় একজন অপরজনকে 'মালাউন', 'রাজাকার', 'ছাগু' 'হাম্বা' বলে সন্বোধন করছি। নিজের কোমলমতি শিশু ছাগল বা ছাগু চিনলো কিনা সেটা নিয়ে স্টাটাস দিচ্ছি, কখনোই ভাবছি না যে এতে করে কতবড় অপরাধ সংঘটিত করছি। দেশে যদি আইনের শাষন থাকতো তাহলে এসব বলার জন্য জেলখানায় থাকতে হতো।

এগুলোকে সিম্পলি বলা হয় 'নেইম কলিং' বা 'বুলিয়িং'। আসুন, প্রথমে দেখি বুলিয়িং কি জিনিষ। কানাডার টরন্টো পুলিশের তথ্য মতে, A bully is:
A domineering person or group of persons who abuse others
A person who tries to control others by fear
A person who behaves in an aggressive, thoughtless and unjust manner

অনেক কারনের মধ্যে যে সব কারনে বুলিয়িং করা হয়::
They are looking for attention. They do not care about peoples feelings
They are insecure, They have been picked on in the past, They want to feel accepted by others, They want to be part of a gang/group, Their behaviour is a reflection of personal problems.

কানাডার আইনে পরিস্কার বলা হয়েছে, Bullying is a criminal offence: যেমন,
Assault, Harassment, Extortion, Threatening, Intimidation

ফলে কেউ যদি এটা করেন, তাহলে অন্য অনেক কিছুর সাথে যেটা হবে:
Police will investigate, If charged and convicted you will receive a criminal record.

এখন আসি 'হেইট ক্রাইম' কাকে বলে?
Hate crimes are any crimes that are targeted at a person because of hostility or prejudice towards that person’s: যেমন, disability, race or ethnicity, religion or belief, sexual orientation, transgender identity ইত্যাদি।

নীচে কিছু লিংক দেয়া হলো সেগুলোতে ভিজিট করে দেখুন এইসব কাজ করে আপনি সেলিব্রেটি বা নেতা নেত্রী কি দেশের উপকার করছেন নাকি দেশকে চিরকালের মত পংগু করে দিচ্ছেন? আর যাই হোক কোন হীনমন্য জাতি কোন দিন বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়াতে পারে না। কেউ যদি কোন অপরাধ সংঘটিত করে থাকেন, সেটা চল্লিশ বছর আগেই হোক আর বর্তমানেই হোক, তার বিচার করুন, তাকে শাস্তি দিন। কিন্তু সে কারনে বংশ পরস্পরায়, জন্ম জন্মান্তরের জন্য ধর্মীয় কারনে, ভাষার কারনে, জাতি উপজাতির কারনে, পদ পদবীর কারনে, রাজনৈতিক কারনে সমাজে একে অপরের বিরুদ্ধে ঘৃনা ছড়ানো বন্ধ করুন। না হলে যে গর্ত আপনি আজ খুড়ছেন, শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি, কাল আপনি সেটাতেই পরবেন। ভাবুন, আপনি কি করছেন, কি করবেন! সরকারের দিকে তাকিয়ে থেকে লাভ নেই, নিজের দায়িত্ব বোধের কথা ভাবুন, দেশ প্রেমের কথা ভাবুন। আপনি কি আসলেই দেশকে ভালবাসেন নাকি 'মুখে শেখ ফরিদ, বগলে ইট'?

নীচের লিংক গুলো ক্লিক করুন, যেগুলো আমি রেফারেন্স হিসেবে নিয়েছি:

Click This Link

http://www.report-it.org.uk/what_is_hate_crime

Click This Link

সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:৫১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×