somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জ্বী, আমি কথাটা আপনাকেই বলছি।

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৯৯ সালে কানাডাতে আবারও পড়াশুনা শুরু করলাম, একেবারে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতই অনেকটা। কাধে ব্যাগ ঝুলিয়ে প্রতিদিন কলেজে যাই। সকাল আট টায় ক্লাস, তাড়াহুড়া করে বাসা থেকে বের হলাম। বের হয়েই অবাক হয়ে যাই। আমার বাসার সামনেই ছিপছিপে লম্বা গড়নের এক ভদ্রলোক একা একা দাড়িয়ে কি যেন বিলি করছে। আমার বাসাটা ছিল চার রাস্তার মোড়ে, ডাউন টাউন টরন্টোতে। লোকটাকে দেখে কেমন যেন চেনা চেনা লাগছিল। মাঝে মাঝে টিভিতে দেখি, কিছুদিন আগে আমার বাসায়ও এসেছিল একবার ভোট চাইতে। কাছে গিয়ে দেখি ইয়েস, ইনিই সেই বিল গ্রাহাম, কানাডার পররাষ্ট্র মন্ত্রী ও আমাদের এলাকার এমপি।

ক্লাসের তাড়া থাকলেও রাজনীতি, রাজনীতিকদের সম্পর্কে আমার বরাবরই বেশ ইন্টারেষ্ট। কাছে যেয়ে দাড়ালাম। তিনি একটা লিফলেট আমার দিকে বাড়িয়ে দিলেন। আসে পাশে কেউ নেই। পথচারীরা যে যার মত পাশ দিয়ে চলে যাচ্ছেন, দু একজন কৌতুহুল বশত গাড়ীর কাচ খুলে আড়চোখে দেখছেন। কেউই তেমন কেয়ার করছেন বলে মনে হলো না। আমি দাড়িয় গেলাম, বললাম, কিসের লিফলেট। তিনি হাসিমুখে বললেন, তুমি কি এই এলাকায় থাকো? আমি আমার বাসা দেখিয়ে দিলাম, এই যে তোমার পিছনেই আমার বাসা। বললেন, প্লিজ ভোট ফর মি।

আমি বললাম, দেখো, আমি নিজেও ব্যাক হোমে জনপ্রতিনিধি ছিলাম। আমরা যখন ভোট চাইতাম, আমার আগে পিছে শত শত লোক থাকতো। তোমার সাথে কেউ নেই। বলল, যে তুমি কোথা থেকে এসেছ। বাংলাদেশ বলতেই বললেন, হ্যা, তবে এখানে সেরকম অবস্হা নেই। সবাই ব্যস্ত, সময় ও লোকজন ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। তবে ভলান্টিয়ার আছে, তারা আলাদাভাবে কাজ করছে।

হাত বাড়িয়ে হ্যান্ড শেকে করে বিদায় নেবার প্রাক্কালে বললাম, গুড লাক। আমার ভোট তুমি পাবে।

কানাডার একজন পররাষ্ট্র মন্ত্রী যিনি পরে কিছুদিনের জন্য লিবারেল পার্টির হাউজ লিডারও ছিলেন। বাংলাদেশের মন্ত্রী নেতা পাতি নেতারা কি একা একা ভোট চাইতে পারেন না? উনাদের সাথে এত ভীড় কেন? এক সময় বেকারের সংখ্যা বেশী ছিল, এখনতো শুনি অনেক অনেক কর্ম সংস্হানের ব্যবস্হা হয়েছে, তারপরও কেন একজন প্রার্থীর পেছনে হাজার হাজার লোককে ছুটতে হবে?

তিনি মন্ত্রী হলে, এমপি হলে, মেয়র হলে, আপনাকে আমাকে কি দিবেন? আদৌও কি কিছু দিতে পারবেন? দিলে কি সেটা বৈধভাবে দিবেন নাকি অবৈধভাবে? কোন কিছু দেবার আদৌ কোন ক্ষমতা তার আছে কিনা?

একটা জনসভায় বা সেমিনারে আস্তে করে যতই জ্ঞান গর্ভ বক্তব্য দেন না কেন, কেউ শুনবে না। যেই আপনি চিল্লানি দিলেন, বক্তৃতার মাঝখানে ঝাঝ মারলেন, অমনি সবাই পিন পতন নিস্তদ্ধ হয়ে গেল, আপনার মুখের দিকে হ্যা করে তাকিয়ে রইলো, মনোযোগী শ্রোতা হয়ে গেল!

মন্ত্রী সাহেব ফেরিঘাটে আসবেন, হাজার খানেক তোরণ তৈরি হয়ে গেল, শত খানেক মোটর সাইকেল হাজির। কিন্তু কেন?

এই কেনর উত্তরের উপর আপনার দেশের উন্নত ভবিষ্যত নির্ভর করছে। আপনি কি চান না এই কেনর উত্তর খুজে বের করতে? জ্বী, আমি কথাটা আপনাকেই বলছি।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×